দ্বিতীয় সন্তানের জন্মের আগে বেবিমুনে পূজা! স্বামী কুণালের সঙ্গে মাখোমাখো প্রেম, করলেন ক্যান্ডেল লাইট ডিনারও
বলিউড আর টলিউড দু' জায়গাতেই জমিয়ে কাজ করছেন পূজা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই খবর আসে দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন নায়িকা। এবার স্বামী কুনাল বর্মার সঙ্গে বেবিমুনে গেলেন নায়িকা।
বলিউড আর টলিউড দু' জায়গাতেই জমিয়ে কাজ করছেন পূজা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই খবর আসে দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন নায়িকা। এবার স্বামী কুণাল বর্মার সঙ্গে বেবিমুনে গেলেন নায়িকা।

তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে নেন। সেখানে স্পষ্ট নায়িকার বেবিবাম্প। ভিডিয়োয় দেখা যায় তিনি স্বামীর সঙ্গে নানা সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। কখনও দোলনায় বসে দোল খাচ্ছেন, কখনও পুলের জলে পা ভেজাচ্ছেন, আর তাঁকে জড়িয়ে স্বামী কুনাল। কখনও বা কুণালের হাতে হাত রেখে হাঁটছেন, মুখে লেগে মিষ্টি হাসি। তারপর তাঁদের একসঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করতেও দেখা যায়। আর পুরো সময়টা অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভালোবাসায়, আদরে আগলে রেখেছেন কুণাল।
প্রসঙ্গত, ২০২০ সালে করোনাকালে লকডাউন চলাকালীন প্রথমবার মা হয়েছিলেন নায়িকা। বিয়ের আগেই হয়েছিলেন অন্তঃসত্ত্বা। তাই ২০২০- এর লকডাউনে তড়িঘড়ি আইনি বিয়ে করেন কুণাল ও পূজা। আর বিয়ের কয়েকমাসের মধ্যেই কোলে আসে ছেলে। শোনা যায় ২০১৭ সালেই নাকি হয়ে গিয়েছিল বাদগান।
তবে কুণালের আগেও সম্পর্কে জড়িয়েছিলেন পূজা। তাও মাত্র ১৫ বছর বয়সে। ২০০৪ সালে নাকি বিয়ে করেছিলেন। বিয়েটা হয়েছিল একেবারে পরিবারের অমতেই। মাত্র ১৫ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। তবে সেই বিয়ে সুখের হয়নি। কিছুদিন পর থেকেই শুরু হয় সমস্যা। এরপর ২০১৩ সালে আইনত বিবাহ-বিচ্ছেদ হয় তাঁর। যদিও এই বিয়ের কথা সত্যি কিনা তা জানা যায় নি।
তবে শোনা যায়, একসময় প্রথম বরের বসু পদবীই ব্যবহার করতেন পূজা। বিচ্ছেদের পর ফের হয়ে যান বন্দ্যোপাধ্যায়। তবে এখন সেই সব অতীত। এক ছেলেকে নিয়ে সুখের সংসার কুণাল আর পূজার। আর এবার পরিবারে ফের আসছে নতুন সদস্য।
কাজের সূত্রে, 'মাচো মস্তানা' হল পূজার প্রথম বাংলা সিনেমা। এরপর 'চ্যালেঞ্জ ২' (দেব-এর বিপরীতে), 'রকি', ‘হইচই আনলিমিটেড’-এর মতো সিনেমায় করেছেন কাজ নায়িকা। দেখা গিয়েছে 'পাপ', ‘ক্যাবারে’ ওয়েবসিরিজে।
'কাহানি হামারে মহাভারত কি', 'তুঝ সাং প্রীত লাগাই সাজনা', ‘দেভোঁ কে দেব... মহাদেব’-এর মতো হিন্দি ধারাবাহিকেও তাঁর অভিনয় দিয়ে সকলের মনজয় করে নিয়েছেন পূজা। তাছাড়াও বাংলা ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারক হিসেবেও অভিনেত্রীকে দেখা গিয়েছিল। প্রতিযোগী হিসেবে তিনি 'ঝলক দিখলা জা' (২০১৪) এবং 'কমেডি নাইটস বাঁচাও' (২০১৫)-তে অংশগ্রহণ করেছেন।
E-Paper

