Saurav Das-Kartik Aryan: ‘অযোগ্য’ কার্তিকের হাতে জাতীয় পুরস্কার? চন্দু চ্যাম্পিয়ানকে চরম কটাক্ষ ‘বন্ধু’ সৌরভ দাসের

কার্তিক আরিয়ান নয়, সেরা অভিনেতা হিসাবে পৃথ্বীরাজ সুকুমারনের হাতে ওঠা উচিত ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার মত সৌরভ দাসের। 

Published on: Jul 20, 2026, 17:00:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক মঞ্চ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ (National Film Award)-এর মঞ্চে এবার সেরা অভিনেতার সম্মান পেয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। কবীর খান পরিচালিত ‘চন্দু চ্যাম্পিয়ন’ (Chandu Champion) ছবিতে ভারতের প্রথম প্যারালিম্পিক সোনা জয়ী মুরলিকান্ত পেটকরের চরিত্রে অভিনয়ের জন্য এই শিরোপা উঠেছে তাঁর মাথায়। তবে কার্তিকের এই জয়কে মোটেই ভালো চোখে দেখছেন না সিনেমা প্রেমীদের একাংশ ও ফিল্ম সমালোচকরা। এবার সেই তালিকায় যোগ দিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও তীব্র ব্যঙ্গ উগরে দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস।

‘অযোগ্য’ কার্তিকের হাতে জাতীয় পুরস্কার? চন্দু চ্যাম্পিয়ানকে চরম কটাক্ষ ‘বন্ধু’ সৌরভ দাসের
‘অযোগ্য’ কার্তিকের হাতে জাতীয় পুরস্কার? চন্দু চ্যাম্পিয়ানকে চরম কটাক্ষ ‘বন্ধু’ সৌরভ দাসের

কার্তিক আরিয়ানের মতো একজন কমার্শিয়াল তারকা ‘সেরা অভিনেতা’র জাতীয় পুরস্কার পাওয়ায় নিজের দীর্ঘদিনের এক বুক স্বপ্ন কীভাবে ভেঙে চুরমার হয়ে গেল, তা নিয়ে বিস্ফোরক ও শ্লেষাত্মক পোস্ট করেছেন সৌরভ।

‘স্বপ্ন ছিল জাতীয় পুরস্কার পাওয়ার, ব্যস... হয়ে গেল!’

সৌরভ দাস তাঁর পোস্টে স্পষ্ট জানিয়েছেন, একজন অভিনেতা হিসেবে দেশের জাতীয় মঞ্চে সেরা অভিনেতার সম্মান পাওয়ার একটা বড় স্বপ্ন বা সুপ্ত বাসনা তাঁর মনের মধ্যে ছিল। কিন্তু কার্তিক আরিয়ান পুরস্কার পেয়েছেন শোনার পর সেই ইচ্ছাই নাকি ওঁর মরে গেছে।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করে সৌরভ লেখেন, ‘আমার স্বপ্ন ছিল, কোনোদিন জাতীয় পুরস্কার (National Award) পাব... কিন্তু শুনলাম আমার খুব ভালো বন্ধু কার্তিক আরিয়ান এটা পেয়েছে। ব্যস.. হয়ে গেল!! বন্ধু পাওয়া মানেই আমি পাওয়া!! ইচ্ছেটা আর নেই!!’

পৃথ্বীরাজের ‘দ্য গোট লাইফ’ বনাম কার্তিকের ‘চন্দু চ্যাম্পিয়ন’

শুধু নিজের ক্ষোভ প্রকাশ করাই নয়, কার্তিক আরিয়ানের অভিনয়ের যোগ্যতা এবং জুরি মেম্বারদের বিচারবুদ্ধি নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন সৌরভ। মালয়ালম সিনেমার অন্যতম সেরা অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran)-এর ব্লকবাস্টার ও বিশ্বজুড়ে সমাদৃত ছবি ‘দ্য গোট লাইফ’ (The Goat Life / Aadujeevitham)-এর প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। এই ছবিতে পৃথ্বীরাজের অনবদ্য ও হাড়হিম করা অভিনয়কে বাদ দিয়ে কার্তিককে পুরস্কার দেওয়াটা মানতে পারেননি সৌরভ।

ব্যঙ্গাত্মক সুরে সৌরভ যোগ করেন, ‘মানে, ‘দ্য গোট লাইফ’-এর জন্য পৃথ্বীরাজ (Prithviraj) না পেয়ে আমার বন্ধু কার্তিক পেয়েছে!! আমি গণেশ হয়ে আমার খুব আনন্দ হচ্ছে।’

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

সৌরভ দাসের এই পোস্টের পর নেটিজেন এবং সিনেমা প্রেমীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই সৌরভের এই মন্তব্যের সাথে সহমত পোষণ করে লিখেছেন, ‘দ্য গোট লাইফ’ ছবিতে পৃথ্বীরাজের রূপান্তর এবং অভিনয় সত্যিই জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য ছিল, সেখানে কার্তিককে পুরস্কার দেওয়াটা বাণিজ্যিক স্বার্থের প্রতিফলন। আবার কার্তিক অনুরাগীরা সৌরভকে পাল্টা ট্রোল করে লিখছেন, অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে নিজের অভিনয়ে মন দেওয়া উচিত।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More