বিষ্ণোই গ্যাংয়ের নামে আয়ুষ্মান-তুষারকে খুনের হুমকি, তোলা দাবি, বেঙ্গালুরু থেকে গ্রেফতার IT ইঞ্জিনিয়ার!
আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরকে হুমকি, তোলা চাওয়ার অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার আইটি ইঞ্জিনিয়ার বৈভব মিশ্র।
বলিউড তারকা আয়ুষ্মান খুরানা এবং তুষার কাপুর-কে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ভাঙিয়ে হুমকি ও কোটি কোটি টাকার তোলা দাবি করার ঘটনায় বড় সাফল্য পেল মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চালানো এই আন্তর্জাতিক মানের তদন্তে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে ৩০ বছর বয়সী এক আইটি ইঞ্জিনিয়ারকে।

বেঙ্গালুরু থেকে গ্রেফতার ৩০ বছরের আইটি ইঞ্জিনিয়ার:
মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম বৈভব মিশ্র। তিনি বেঙ্গালুরু নিবাসী এবং পেশায় একজন টেক ইঞ্জিনিয়ার। ইন্সটাগ্রাম এবং বিভিন্ন অডিও বার্তার মাধ্যমে নিজেকে খ্যতনামা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে তারকাদের ভীতি প্রদর্শন করতেন তিনি।
৫ কোটি টাকা তোলা দাবি ও ফেক মেসেজের ছক:
তদন্তকারীদের দাবি, প্রথমে অভিনেতা তুষার কাপুরকে অডিও বার্তা পাঠিয়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ক্যাডার ‘হ্যারি বক্সার’ পরিচয় দিয়ে ৫ কোটি টাকার তোলা দাবি করেন বৈভব।
এর ঠিক পরপরই অভিনেতা আয়ুষ্মান খুরানার কাছেও একই কায়দায় ভয়েস মেসেজ ও কোটি টাকার হুমকির বার্তা আসে। মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও সাইবার উইং ভয়েস স্যাম্পল পরীক্ষার পর বুঝতে পারে, এই অডিওগুলির কণ্ঠ কোনো প্রকৃত গ্যাংস্টারের নয়।
ছদ্মবেশী প্র্যাঙ্ক নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র?
হুমকির প্রযুক্তিগত ঠিকানা জিপিএস ও ডিজিটাল ট্র্যাকারের সাহায্যে খুঁজে বেঙ্গালুরুতে অভিযান চালায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের বিশেষ দল এবং সেখান থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত বৈভব মিশ্রকে।
পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে— শুধুই সস্তা প্রচার ও প্র্যাঙ্কের উদ্দেশ্যে তারকাদের আতঙ্কিত করা হয়েছিল, নাকি এর নেপথ্যে কোনো বড় অপরাধী চক্র বা অর্থনৈতিক তোলা আদায়ের সুনির্দিষ্ট পরিকল্পনা জড়িত রয়েছে।
নবরাত্রির সময় বিষ্ণোই গ্যাংয়ের তরফে গুলি চালানো হয় অভিনেতা টাইগার শ্রফের উপর। এই ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ বলিউডে। সেই আতঙ্কের ফায়দা লুটতেই এই ছক, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


