টাকার জন্য মহুয়ার দ্বিতীয় বিয়ে দেওয়ার চেষ্টা, বাঁচাল যুবরাজ, চিনতে পারল কি?

বাঘিনী ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে, মেয়েকে নিয়ে শহরে এসে যুবরাজ কে দেখে অবাক হয়ে যায় মহুয়া। সে তার স্বামী ফিরে পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে ওঠে।

Published on: Sep 7, 2026, 16:01:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘বাঘিনী’ ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে, মেয়েকে নিয়ে শহরে এসে যুবরাজ কে দেখে অবাক হয়ে যায় মহুয়া। সে তার স্বামী ফিরে পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু যুবরাজকে জড়িয়ে ধরতেই যুবরাজ চিনতে পারে না মহুয়াকে। মহুয়া বুঝতে পারছে না যুবরাজ সত্যিই চিনতে পারছে না, নাকি চিনতে চাইছে না।

টাকার জন্য মহুয়ার দ্বিতীয় বিয়ে দেওয়ার চেষ্টা, বাঁচাল যুবরাজ
টাকার জন্য মহুয়ার দ্বিতীয় বিয়ে দেওয়ার চেষ্টা, বাঁচাল যুবরাজ

এইসবের মধ্যেই এবার মহুয়ার দ্বিতীয় বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। টাকার বিনিময়ে মহুয়ার বাড়ির লোক তাকে জোর করে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় সেখানে চলে আসে যুবরাজ। সে আটকে দেয় বিয়ে। যুবরাজকে দেখে অবাক হয়ে যায় মহুয়া।

মহুয়া যুবরাজকে বলে যে সে বিবাহিত। তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কথা বলেই জ্ঞান হারায় সে। এদিকে যুবরাজ মহুয়ার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে আর বোঝার চেষ্টা করে যে সেই মহুয়াকে আগে কোথাও দেখেছে কিনা। যুবরাজকে ধীরে ধীরে মহুয়াকে ভালোবেসে ফেলবে আবার?

যদি সে স্মৃতিশক্তি হারিয়েও ফেলে তাহলে কি এই ভাবেই তার স্মৃতিশক্তি আবার ফিরে আসবে? নিজের মেয়েকে কি স্বীকার করবে যুবরাজ? কি হবে আগামী দিনে মহুয়ার ভবিষ্যৎ? জানার জন্য চোখ রাখুন জি বাংলার পর্দায়। তবে বাঘিনী ধারাবাহিকের এই স্পেশাল এপিসোড সম্প্রচারিত হবে ৯ এবং ১০ সেপ্টেম্বর ঠিক রাত ৯ টায়।