প্রমোশনের মিটিং ডেকে এ কী! মাতৃভূমি টিমকে ৬ লাখের ঘড়ি দিলেন ‘দিলদরিয়া’ সলমন, পানভেল ফার্ম হাউজে জমাটি আসর

ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে সলমনের বহুপ্রতীক্ষিত ছবি মাতৃভূমি। ছবি মুক্তির আগে সলমনের কাণ্ডে হতবাক গোটা টিম। 

Published on: Nov 18, 2026, 09:00:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউডে নিজের উদারতা এবং সহকর্মীদের প্রতি ভালোবাসার জন্য বরাবরই পরিচিত সলমন খান। এবার আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ (Maatrubhumi: May War Rest in Peace)-এর অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের এক অভাবনীয় সারপ্রাইজ দিয়ে মন জয় করে নিলেন ‘ভাইজান’। ছবির ট্রেলার মুক্তির ঠিক দু’দিন পর, গত ১২ নভেম্বর নিজের পানভেল ফার্মহাউসে একটি গেট-টুগেদারের আয়োজন করে গোটা টিমকে প্রায় ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা মূল্যের বিলাসবহুল সুইস ঘড়ি উপহার দিলেন সলমন।

প্রমোশনের মিটিং ডেকে এ কী! মাতৃভূমি টিমকে ৬ লাখের ঘড়ি দিলেন ‘দিলদরিয়া’ সলমন, পানভেল ফার্ম হাউজে জমাটি আসর
প্রমোশনের মিটিং ডেকে এ কী! মাতৃভূমি টিমকে ৬ লাখের ঘড়ি দিলেন ‘দিলদরিয়া’ সলমন, পানভেল ফার্ম হাউজে জমাটি আসর

জানা গিয়েছে, ছবির দীর্ঘ পথচলায় যাঁরা সমস্ত চড়াই-উতরাইয়ের মধ্যেও পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন অভিনেতা।

কাজের মিটিং বলে ডেকে দামি ঘড়ি উপহার:

সূত্রের খবর অনুযায়ী, টিমের সদস্যদের প্রথমে জানানো হয়েছিল যে ছবির প্রচার বা প্রোমোশনাল পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে। কিন্তু ফার্মহাউসে পৌঁছানোর পর কাজের বৈঠক মুহূর্তেই বদলে যায় এক আনন্দঘন উদযাপনে।

ঘড়ির ব্র্যান্ড ও দাম: কপূর ওয়াচ কোম্পানি থেকে আনানো প্রায় ২০ থেকে ২৫টি বিলাসবহুল ঘড়ি নিজে হাতে সকলকে উপহার দেন সলমন, যেগুলির প্রতিটির বাজারমূল্য ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে।

পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্র্যান্ড: পুরুষ কলাকুশলী ও অভিনেতাদের জন্য তিনি বেছে নিয়েছিলেন লঞ্জিনস এবং ট্যাগ হিউয়ার ব্র্যান্ডের ঘড়ি, আর মহিলাদের উপহার দিয়েছেন বিশ্বখ্যাত রাডো ব্র্যান্ডের ঘড়ি।

পানভেল ফার্মহাউসের আসরে উপস্থিত ছিলেন কারা?

১০ নভেম্বর মুম্বইয়ে ছবির ট্রেলার লঞ্চের পর আয়োজিত এই ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অভিনেতা অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ, তানিয়া দেশাই এবং সংলাপ লেখক চিন্তন শাহ সহ আরও অনেকে। ইতিমধ্যেই টিমের বেশ কয়েকজন সদস্য সোশাল মিডিয়ায় সেই সন্ধ্যার আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

কবে মুক্তি পাচ্ছে ‘মাতৃভূমি’?

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ একটি টানটান ওয়ার ড্রামা (War Drama), যেখানে সলমন খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। শুটিং ও মুক্তির তারিখ নিয়ে একাধিকবার পরিবর্তনের পর অবশেষে বড় পর্দায় আসতে চলেছে ছবিটি। আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা, যা চলতি বছরে সলমন খানের প্রথম থিয়েট্রিক্যাল রিলিজ হতে চলেছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More