Bhanupriya Bhooter Hotel: এবার আপনার বেডরুমে পৌঁছে যাবে ভুতেরা! কোন ওটিটিতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’?

Bhanupriya Bhooter Hotel coming on Zee 5: গা ছমছমে ভূতের গল্প শুনতে পছন্দ করে না এমন দর্শক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তাই নববর্ষ আর ভূত এই দুইয়ে এবার মিলেমিশে একাকার হতে চলেছে। বড় পর্দায় মুক্তির পর এবার ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

Published on: Apr 10, 2026, 19:51:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bhanupriya Bhooter Hotel coming on Zee 5: নববর্ষের আনন্দ আর ভূতের ভয়, এই দুটিরই বিকল্প আর হয় না। ছোটবেলায় ভূতের গল্পের বই, বড় হয়ে ভূতের সিনেমা। গা ছমছমে ভূতের গল্প শুনতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তাই নববর্ষ আর ভূত এই দুইয়ে এবার মিলেমিশে একাকার হতে চলেছে। বড় পর্দায় মুক্তির পর এবার ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

কোন ওটিটিতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’?
কোন ওটিটিতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’?

চলতি বছরে ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশনের প্রথম এই হরর কমেডি ছবি। এই সিনেমায় মিমি, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, সোহম মজুমদার, শ্রুতি দাস, শুভ্রজিৎ দত্ত, উজান চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, কাঞ্চন মল্লিক, অনুসূয়া মজুমদার সহ একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রা অভিনয় করেছেন।

আরও পড়ুন: ৭২ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান, কাজে ফিরছেন ব্যান হওয়া শিল্পীরা, সুখবর দিলেন দেব

সিনেমাটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায় যিনি ইতিমধ্যেই ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘বাবা বেবি ও’, ‘ফাটাফাটি’ সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। সেই তালিকায় চলতি বছর যোগ হয়েছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার নামও।

বড় পর্দায় মুক্তির পর এবার ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে এই সিনেমাটি। বড় পর্দায় যারা সিনেমাটি দেখতে পারেননি, তাদের জন্য এটি কোনও সুখবরের থেকে কম কিছু নয়। খুব সম্প্রতি জি ৫-এর তরফ থেকে এই সুখবরটি দেওয়া হয়েছে যার ক্যাপশন লেখা, ‘ভূত ভৌতিক মজার হাট। পহেলা বৈশাখ জমজমাটও। ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে আগামী ১৫ এপ্রিল।’

আরও পড়ুন: 'ওরা আমায় আমার টাকা দেয়নি...', নাম না করেই লীনার বিরুদ্ধে সরব কনীনিকা

প্রসঙ্গত, এই সিনেমায় ভূত শুধুমাত্র আপনাকে ভয় দেখাবে তা কিন্তু নয় আপনাকে হাসাবেও। কবরস্থানের পাশে একটি হোটেল তৈরি করার চেষ্টা করা হয় অবৈধভাবে, যেটি আটকাতে চায় ভূতেরা, কারণ সেটাই তাদের একমাত্র আস্তানা। ভূত আর মানুষের এই লড়াই গড়িয়ে যাবে আদালত পর্যন্ত। এই মিষ্টি দুষ্টু ভূতেরা এবার একেবারে পৌঁছে যাবে আপনার বেডরুম পর্যন্ত, তাহলে আর অপেক্ষা কিসের। নববর্ষের আনন্দ ডবল করে ফেলুন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ - এর সঙ্গে।