Anushree Das: ‘ভরত আমার জীবনের প্রথম প্রেম নয়’, এই বিবাহিত নায়কের সাথে সম্পর্ক ছিল অনুশ্রীর
Anushree Das: বিবাহিত, এক সন্তানের বাবা-কে মন দিয়েছিলেন অনুশ্রী। নায়কের সঙ্গে প্রথম সাক্ষাৎ-এ তৈরি হয় ভালোলাগা। তখনও জানা ছিল না, তাঁর বৈবাহিক স্টেটাসের কথা। কে সেই প্রয়াত নায়ক?
ভরত কল তাঁর জীবনের ‘প্রথম অধ্যায়’ নন— সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবন, প্রথম অনুরাগ ও বৈবাহিক সম্পর্ক নিয়ে এ ভাবেই অকপট হলেন জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাস। বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত এই মুখ নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা পাতা উলোটে তুলে ধরলেন অতীত দিনের স্মৃতি।

এনটি ১ (NT1) স্টুডিওতে ‘উজান’ ছবির কাজের সূত্রপাত হয়েছিল সেই মানুষটির সঙ্গে, তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন ১৯ বছর আগে, তবে স্মৃতি আজও অমলিন। সম্প্রতি নিবেদিতা অনলাইনের পডকাস্টে মনের গোপন সেই কথা তুলে ধরেন অনুশ্রী, ‘জানান, ও আজ নেই। কোনও খারাপ কথা ওকে নিয়ে বলব না’। অনুশ্রী তখনও নবীন। শ্যুটিং সেরে পায়ে আলতা মেখে সেটে উপস্থিত হওয়ার পর প্রযোজকের ব্যবহারে অস্বস্তি বোধ করায় ছবিটি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ছবির নায়ক শিলাদিত্য পত্রনবিশ তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘আমার কেন জানি মনে হচ্ছে, কাজটা তুমিই করবে।’ সেখান থেকেই শিলাদিত্যর প্রতি এক ধরনের গভীর ভালো লাগার সূচনা।
যদিও অনুশ্রী পরে জানতে পারেন, শিলাদিত্য বিবাহিত এবং এক সন্তানের বাবা। ফলে মনের অনুভূতি কোনো দিন প্রকাশ করেননি অনুশ্রী। শিলাদিত্যকে বিয়ে করার ভাবনাও তাঁর ছিল না। অথচ ইন্ডাস্ট্রির নানা চড়াই-উতরাই ও সম্পর্কের টানাপোড়েনে শিলাদিত্যর সবচেয়ে কাছের বিশ্বস্ত বন্ধু হয়ে উঠেছিলেন তিনি। নিজের জীবনের প্রতিটি গোপন কথাই অনুশ্রীর কাছে নির্দ্বিধায় ভাগ করে নিতেন প্রয়াত এই অভিনেতা। অনুশ্রী জানান, ‘দুই পরিবারের মধ্যে কোনও একটা সমস্যা ছিল, সেটা নিয়েই স্ত্রীর সঙ্গে ওর ঝামেলা। আমি আসলে কোনওদিন জানতে চাইনি’। সম্পর্কে তিক্ততা ছিল মানেই তাঁর স্ত্রী খারাপ, এই লজিকে বিশ্বাসী ছিলেন না অনুশ্রী।

এই নীরব অনুরাগের মাঝেই অনুশ্রীর জীবনে প্রবেশ ঘটে সুপুরুষ কাশ্মীরি পণ্ডিত তথা অভিনেতা ভরত কলের। প্রাক্তন স্বামীর কথা বলতে গিয়ে অনুশ্রী জানান, ভরত সত্যিই অসম্ভব সুন্দর দেখতে ছিলেন। পরবর্তীতে ভরতের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন তিনি, যদিও সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। বিচ্ছেদের সুরেই ইতি টেনেছিল তাঁদের দাম্পত্য।
স্মৃতির জলছবি পেরিয়ে আজ আর শিলাদিত্য বা সেই পুরনো দিনগুলি অবশিষ্ট নেই। ২০০৮ সালে মারাত্মক কিডনির রোগে আক্রান্ত হয়ে অকালেই মারা যান অভিনেতা শিলাদিত্য পত্রনবিশ।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


