Bhaswar Chatterjee: আর্টিস্ট ফোরামকে পাঠানো মেল হয়ে যেত হাপিস! বিস্ফোরক মন্তব্য ভাস্বরের

Bhaswar Chatterjee: রাজনৈতিক পালা বদলের পর একদিকে যেমন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকে তেমন বারবার উঠে এসেছে আর্টিস্ট ফোরামের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন।

Published on: Jun 8, 2026, 20:28:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bhaswar Chatterjee: রাজনৈতিক পালা বদলের পর একদিকে যেমন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকে তেমন বারবার উঠে এসেছে আর্টিস্ট ফোরামের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন। রাহুলের মৃত্যুর পর জীতু জানিয়েছিলেন তিনি অনেক আগেই সকলের সুরক্ষার বিষয়টি নিয়ে আর্টিস্ট ফোরামকে চিঠি পাঠিয়েছিলেন কিন্তু সেই মেলের উত্তর আসেনি। সেই সময় একটি সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায়ের মুখেও শুনতে পাওয়া গিয়েছিল একই কথা। এবার এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে সরব হলেন ভাস্বর চট্টোপাধ্যায়।

আর্টিস্ট ফোরামকে পাঠানো মেল হয়ে যেত হাপিস! বিস্ফোরক মন্তব্য ভাস্বরের
আর্টিস্ট ফোরামকে পাঠানো মেল হয়ে যেত হাপিস! বিস্ফোরক মন্তব্য ভাস্বরের

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, ‘একটি বিস্ময়কর তথ্য পেলাম। ৩-৪ বছর আগে একটা কাজের টাকা পাওয়া নিয়ে ঝামেলা হচ্ছিল বলে আর্টিস্ট ফোরামকে মেল করেছিলাম। কেউ তখন রিপ্লাই করেনি। অনেকদিন অপেক্ষা করে তারপর নিজেরাই উদ্যোগ নিয়ে টাকা আদায় করি। এই ক্ষোভটা কদিন আগে এখনকার ফোরামের নতুন কমেডির একজনকে বললাম।’

‘সে জানাল পুরনো কমিটি যখন ছিল তখন আর্টিস্টদের মেল দু-একজনকে ফরওয়ার্ড করা হতো। তাদের মধ্যে একজন হয় এই মেলগুলোকে পাত্তা দিতেন না না হলে হাপিস করে দিতেন। (যিনি বলেছিলেন result বেরোনোর পরেই forum ভেঙে দেবেন) শুধু আমার নয়, শুনলাম স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেলও এইভাবেই হারিয়ে গিয়েছে। তবে এখনকার কমিটি অনেক শক্তিশালী, এইসব অরাজকতা আর হতে দেবে না।’ যোগ করেন অভিনেতা।

এই পোস্টে ভাস্বর চট্টোপাধ্যায় কারও নাম উল্লেখ করেননি ঠিকই কিন্তু তিনি নিজের পোষ্টের মাধ্যমেই অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। টলিউডের যে সমস্ত ঘটনা আগে ঘটেছে, তার জন্য কিছুটা দায় যে আর্টিস্ট ফোরামের রয়েছে, সেটা বলাই বাহুল্য।