'একে কেন নেওয়া হলো আমি ভাবছি', বিগ বস বাংলায় কার উদ্দেশ্যে এমন পোস্ট ভাস্বরের?
এই মুহূর্তে স্টার জলসায় জমে উঠেছে বিগ বস বাংলা। ১৫ জন প্রতিযোগী নিজেদের মতো লড়ছেন বিগ বসের ঘরে থাকার জন্য। প্রতিযোগীদের মধ্যে বেশ কিছুজনকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয়েছে বিশেষ কিছু কারণে। আবার কিছু কিছু প্রতিযোগী একেবারেই নিস্পৃহ অবস্থায় রয়েছেন বলে মত নেটপাড়ার বাসিন্দাদের।
এই মুহূর্তে স্টার জলসায় জমে উঠেছে বিগ বস বাংলা। ১৫ জন প্রতিযোগী নিজেদের মতো লড়ছেন বিগ বসের ঘরে থাকার জন্য। প্রতিযোগীদের মধ্যে বেশ কিছুজনকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয়েছে বিশেষ কিছু কারণে। আবার কিছু কিছু প্রতিযোগী একেবারেই নিস্পৃহ অবস্থায় রয়েছেন বলে মত নেটপাড়ার বাসিন্দাদের।
বিগ বস বাংলায় কার উদ্দেশ্যে এমন পোস্ট ভাস্বরের?
এইসবের মধ্যে এবার একজন নির্দিষ্ট প্রতিযোগী নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করলেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়। তিনি ফেসবুকে লেখেন, ‘বিগ বস বাংলায় তাঁকেও ডাকা হয়েছিল তাই এই অনুষ্ঠানটি দেখার জন্য একটি কৌতুহল তাঁর মধ্যে রয়েছে। এছাড়া ভরত কল এবং মনামী ঘোষের মতো কিছু এমন প্রতিযোগী রয়েছেন, যারা তাঁর ভীষণ কাছের।’
তবে প্রতিযোগীদের মধ্যে অনেককে চিনলে বা অনেককে না চিনলেও অনিন্দ্য সেনগুপ্তকে নিয়ে কিছু কথা লেখেন অভিনেতা। বিগত একটি এপিসোডে দেখতে পাওয়া গিয়েছিল রাত দেড়টার সময় যখন বিগ বসের নির্দেশে সকলে কাজ করছিলেন তখন অনিন্দ্য নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। এই বিষয়টিকে তুলে ধরেই ভাস্কর চট্টোপাধ্যায় লেখেন, ‘একজনকে দেখে আমি ভাবছি কেন একে নেওয়া হল?’
অভিনেতার কথায়, বাকি সবাই কাজ করলে অনিন্দ্য ঘুমিয়ে পড়ে। এই অনুষ্ঠানটি নিয়ে অনিন্দর কোনও ইন্টারেস্ট নেই। এরকম প্রতিযোগীদের নেওয়া থেকে না নেওয়াই ভালো বলে মনে করেছেন অভিনেতা। অভিনেতার কথায় যেমন অনেকেই সহমত পোষণ করেছেন তেমন অনেকেই মনে করেছেন যে যেহেতু অনিন্দ্যকে ওষুধ খেয়ে ঘুমাতে হয় তাই অত রাত অব্দি তিনি জানতে পারেন না।
সারাদিন অনিন্দ্য যথেষ্ট কাজ করেন, কিন্তু রাতে যেহেতু তিনি ওষুধ খান তাই বেশি রাত তিনি জাগতে পারেন না। প্রসঙ্গত, বিগ বস বাংলার গতকালের এপিসোড অনুযায়ী মনামী ঘোষের সঙ্গে ডাগ হাউজে যাবে অনিন্দ্য। আগামী দিনে বিগ বসের মঞ্চ ছেড়ে কে বা কারা বিদায় নেবেন সেটাই এখন দেখার।
Home/Entertainment/'একে কেন নেওয়া হলো আমি ভাবছি', বিগ বস বাংলায় কার উদ্দেশ্যে এমন পোস্ট ভাস্বরের?