Sourav-Bhaswar: ‘আমি তাকিয়ে হাঁ…’! গ্যারেজে ১৬ খানা গাড়ি, সৌরভের বেহালার বাড়ি যাওয়ার অভিজ্ঞতা ভাগ ভাস্বরের
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ফেসবুকে দাদাকে নিয়ে পোস্ট এল অভিনেতা ভাস্বর চট্টোপাধ্য়ায়ের থেকে। দাদা-র বেহালার বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ভাস্বর।
বুধবার সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ৫৩ বছরের জন্মদিন। যদিও প্রিন্স অফ কলকাতা বহুবার প্রমাণ করেছেন যে, বয়স একটা সংখ্য়া মাত্র। একসময় ২২ গজে রাজত্ব করা সৌরভ, এখন মাটের বাইরেও ক্রমাগত ছক্কা হাঁকিয়ে চলেছেন। ক্য়ামেরার সামনেও সমানভাবে সাবলীল মহারাজ। একদিন দাদাগিরিতে ছাপ ফেলার পর, এবারে স্টার জলসায়। তাও আবার ‘বিগ বস’-এর মতো বিতর্কিত রিয়েলিটি শো সঞ্চালনার দায়িত্বে।

সৌরভকে জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন ভাস্বর চট্টোপাধ্যায়। দাদা-র বেহালার বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ফেসবুকে। দাদাগিরি শো-তে সৌরভের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘২০১৩-তে একবার সৌরভ গাঙ্গুলির বাড়ি গেছিলাম, প্যাকআপের পর রাত নটা নাগাদ। নীচের বসার ঘরে বসলাম। চারদিকে শুধু ট্রফি, ওগুলোই গিলছিলাম বলা যায়। জেঠিমা গল্প করছিলেন। একটু পরে দাদা এলেন। ওনার সঙ্গে আগেই আলাপ ছিল তবে ব্যক্তিগত পরিসরে সেই প্রথমবার।’
ভাস্বর লিখেছেন যে, সৌরভের মা এরপর মিষ্টি খেতে দেন ভাস্বরকে। যা দেখে মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় দাদারও। এমনকী মায়ের থেকে চেয়ে একটা মিষ্টিও খান। ছেলের আবদারে বেশ একটু অবকাই হয়েছিলেন নিরূপাদেবী। এমনকী, ভাস্বর যখন চলে যাচ্ছিলেন তখন গেট অবধি ছাড়তেও আসেন সৌরভ।
ভাস্বর লেখেন, ‘যাওয়ার সময় বাইরের গেট অবধি ছাড়তে এসেছেন,আমি ঘাড় ঘুরিয়ে ওনার গাড়িগুলোর দিকে তাকিয়ে হাঁ...কটা আছে দাদা? জানতে চাওয়ায় বললেন ১৬টা বোধহয়...দুঃখের কথা কি জানো বেশিরভাগ চালানো হয় না। পড়ে আছে।’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে এরপর জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভাস্বর। সঙ্গে একটি রেড হার্ট ও ইভিল আই ইমোজি।
এদিকে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জন্মদিনের দিন প্রকাশ্যে এসেছে তাঁর বায়োপিক 'দাদা – দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি' (Dada – The Sourav Ganguly Story)-র ফার্স্ট লুক। পোস্টারটিতে ২০০২ সালে লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভের সেই অবিস্মরণীয় খালি গায়ে ভারতের নীল জার্সি ওড়ানোর মুহূর্তটিকে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও রাজকুমার রাওকে সৌরভের চরিত্রে দেখে ততটাও মন ভরেনি তাঁর ভক্তদের। এই পোস্টারের নীচে লেখা রয়েছে, 'He didn't just play the game, he changed it'। যার বাংলা করলে দাঁড়ায়- ‘তিনি শুধু খেলাটাই খেলেননি, পুরো খেলাই বদলে দিয়েছেন।’ আশা রাখা যাচ্ছে ২০২৭ সালের মে মাসে সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমায় ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন তানিয়া মণিকতলা। ছবির পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


