Bhumi Pednekar: পোস্টারে থাকা মহিলার স্তনে হাত কিছু ‘ঘৃণ্য’ মানুষের, প্রতিবাদে সরব ভূমি পেডনেকর
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে , একটি সুইমিং পুল এলাকায় থাকা এক নারীর পোস্টারে থাকা ছবির সঙ্গে কয়েকজন যুবক অত্যন্ত অশালীন আচরণ করছে। আর এই ভিডিয়ো ঘিরে এবার আপত্তিপ্রকাশ করলেন অভিনেত্রী ভূমি পেডনেকর।
ভূমি পেডনেকর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকজন যুবকের একটি অশালীন ভিডিয়ো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিয়ো ক্লিপটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এখন মহিলারা পোস্টারেও নিরাপদ নন।’ ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি সুইমিং পুল এলাকায় থাকা এক নারীর পোস্টারে থাকা ছবির সঙ্গে কয়েকজন যুবক অত্যন্ত অশালীন আচরণ করছে। নোংরাভাবে হাত বুলিয়ে চলেছে স্তনে। ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে ভূমি লিখেছেন, ‘এটাই কি আমাদের যুবসমাজের মানসিকতা? এদের মধ্যেই কেউ ভবিষ্যতে কোনও শিশু বা মহিলার উপর যৌন হেনস্থা চালাতে পারে। আমরা যেন এক সামাজিক মহামারির মধ্যে বাস করছি। শুধু আলোচনা বা লজ্জা প্রকাশ করলেই হবে না।’ পাশাপাশি তিনি কড়া আইনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।
ভাইরাল হওয়া ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকেই এই ঘটনার জন্য পরিবারের শিক্ষাকেই দায়ী করছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘পরিবার থেকেই শিক্ষার অভাব শুরু হয়, পরে সমাজ খারাপ হয়।’ আবার আরেকজন লিখেছেন, ‘যদি মেয়েরা পোস্টারেও নিরাপদ না হয়, তাহলে বাস্তবে তারা কীভাবে নিরাপদ থাকবে?’

ভাইরাল ভিডিয়োটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ আরও বাড়ছে। অনেকেই এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক মহিলা মন্তব্য করেছেন, ‘এখন মনে হচ্ছে, নারী হয়ে জন্মানোই যেন অভিশাপ।’ আরেকজন লিখেছেন, ‘অবাক লাগছে দেখে, এই কাজ করে ওরা কতটা গর্ববোধ করছে! যেন বিরাট কিছু করে ফেলেছে!’
আরও এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘একদিন এই পুরুষরাই আবার বাড়ির মেয়েদের শেখাবে, নারীদের কীভাবে চলাফেরা করা উচিত।’ অন্য একজনের মন্তব্য, ‘এদের আচরণেই পারিবারিক শিক্ষার অভাব স্পষ্ট। ছোটবেলা থেকে হয়তো ভদ্রতা শেখানো হয়নি।’ অনেকেই বলেছেন, এই ধরনের মানসিকতা সমাজের জন্য লজ্জাজনক এবং অত্যন্ত উদ্বেগজনক।
এদিকে Bhumi Pednekar শুধু এই ঘটনা নিয়েই ক্ষোভ প্রকাশ করেননি, নারীদের সামাজিক অবস্থান নিয়েও সরব হয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে লেখা ছিল—'যখন মহিলাদের কেনাবেচা করা হয়, তখন তাঁদের যৌনকর্মী বলা হয়। আর যখন ছেলেদের কেনাবেচা করা হয়, তখন তাঁদের বলা হয় বর।' এর মাধ্যমে পণপ্রথা ও সমাজের দ্বিচারিতার বিরুদ্ধেও বার্তা দিতে চেয়েছেন অভিনেত্রী।
পাশাপাশি, ভূমি ভোপালের দুই তরুণী টুইশা শর্মা ও দীপিকা নাগরকে ঘিরে প্রকাশিত খবর সম্পর্কিত পোস্টও শেয়ার করেছেন, যা থেকে স্পষ্ট—নারী নিরাপত্তা ও সামাজিক বৈষম্যের মতো বিষয় নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে সরব রয়েছেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


