Darshan Kumar Death: ভারতীয় সঙ্গীত জগতে ফের ধাক্কা! প্রয়াত টি-সিরিজের অন্য়তম স্তম্ভ দর্শন কুমার

Darshan Kumar Death: টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের ভাই দর্শন কুমার প্রয়াত। বয়স হয়েছিল ৭০ বছর। বড় ধাক্কা ভারতীয় সঙ্গীত জগতে। 

Apr 19, 2026, 18:41:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Darshan Kumar Death: মিউজিক মুঘল গুলশন কুমারের ছায়াসঙ্গী ছিলেন তিনি। টি-সিরিজের উত্থানের দিনগুলোতে বড় দাদার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। সেই দর্শন কুমার আর নেই। রবিবার ৭০ বছর বয়সে মুম্বইয়ে মৃত্যু হলো তাঁর। গুলশন কুমারের পর এবার তাঁর ছোট ভাইয়ের প্রয়াণে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো।

ভারতীয় সঙ্গীত জগতে ফের ধাক্কা! প্রয়াত টি-সিরিজের অন্য়তম স্তম্ভ দর্শন কুমার (Instagram)
ভারতীয় সঙ্গীত জগতে ফের ধাক্কা! প্রয়াত টি-সিরিজের অন্য়তম স্তম্ভ দর্শন কুমার (Instagram)

গুলশন কুমারের ডান হাত

গুলশন কুমার যখন টি-সিরিজ প্রতিষ্ঠা করেন, তখন পর্দার আড়ালে থেকে ব্যবসার হাল ধরেছিলেন দর্শন কুমার। গুলশন কুমারের হত্যার পর সেই কঠিন সময়েও তিনি ভেঙে পড়েননি। বরং তাঁর ভাইপো ভূষণ কুমারের সাথে থেকে টি-সিরিজকে বিশ্বের অন্যতম সেরা মিউজিক লেবেলে পরিণত করতে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর ব্যবসায়িক বুদ্ধি এবং সংগীতের প্রতি অগাধ ভালোবাসা ছিল টি-সিরিজের অন্যতম শক্তির উৎস।

শোকস্তব্ধ বলিপাড়া

দর্শন কুমারের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই বলিউডের তাবড় সংগীত পরিচালক, গায়ক এবং প্রযোজকরা শোক প্রকাশ করেছেন। সনু নিগম থেকে শুরু করে অরিজিৎ সিং— অনেকের ক্যারিয়ারের শুরুর দিকে দর্শন কুমারের পরামর্শের একটা বড় ভূমিকা ছিল। ভূষণ কুমার তাঁর কাকার মৃত্যুতে ভেঙে পড়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।

এক যুগের সমাপ্তি

গুলশন কুমারের প্রয়াণের পর দর্শন কুমারই ছিলেন টি-সিরিজের সেই পুরোনো অভিভাবক। তাঁর প্রয়াণের সাথে সাথে টি-সিরিজের একটি ঐতিহ্যের অবসান ঘটল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More