কুমার শানুর সঙ্গে সহবাস, বিগ বস ১৯-এর কুণিকা সদানন্দের বাড়ির অন্দরসজ্জা দেখে যে কারও চোখ উঠবে কপালে

বিগ বস ১৯-খ্যাত অভিনেত্রী কুনিকা সদানন্দের মুম্বইয়ের বাড়িটি বেশ নিরিবিলি এবং সুন্দর করে গোছানো। বিগ বসে-র ঘরে কিচেনের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য লড়াই করা কুনিকা নিজের বাড়ির রান্নাঘরও খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন। 

Published on: Dec 17, 2025, 11:17:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিগ বস ১৯- এ হাজির হওয়া অভিনেত্রী কুনিকা সদানন্দ ফাইনালে পৌঁছাতে পারেননি, তবে তিনি ছিলেন বেশ চর্চায়। বিশেষ করে, কুমার শানুর সঙ্গে তাঁর সম্পর্কের কারণে বারবার জায়গা করে নিয়েছেন সংবাদের শিরোনামেও।সম্প্রতি ফারহা খান সম্প্রতি তাঁর ইউটিউব ভ্লগে ঘুরিয়ে দেখালেন কুণিকা সদানন্দের বাড়িটি।

কুণিকা সদান্দের অন্দরমহল।
কুণিকা সদান্দের অন্দরমহল।

কুনিকা তাঁর বসার ঘরটি সাজিয়েছেন প্যাস্টেল থিমে। যেখানে দেখা গেল সাদা রঙের সোফা, বিভিন্ন ধরনের ঝাড়বাতি, দেওয়াল-জুড়ে বই। কুনিকা অভিনয় থেকে ১২ বছরের বিরতি নিয়েছিলেন, এবং আইন নিয়ে পড়াশোনা করেন। তিনি নিজের বেশিরভাগটা সময় কাটান বসার ঘরে বই নিয়ে।

কুণিকা সদানন্দের বসার ঘর।
কুণিকা সদানন্দের বসার ঘর।

ডাইনিং এরিয়াতেও সাদার আধিক্য। খাবার টেবিল থেকে ক্যাবিনেট, ছবির মতো সুন্দর করে সাজানো সবটা। দেখা গেল নানা ধরনের ফোটো ফ্রেম, ফ্লাওয়ার ভাস।

কুণিকা সদানন্দের বাড়ির খাবার টেবিল।
কুণিকা সদানন্দের বাড়ির খাবার টেবিল।

ডাইনিং এরিয়া কুনিকা তার বাড়িতে সাদা এবং নগ্ন রঙ ব্যবহার করেছেন। ডাইনিং টেবিলটিও সাদা। এখানে আপনি বারান্দা থেকে ঠান্ডা বাতাসের সাথে খাওয়ার সময় উপভোগ করেন। সঙ্গে ব্যালকনিতে নানা ধরনের গাছ। যা গৃহসজ্জায় প্রাণ যোগ করেছে।

কুণিকা।
কুণিকা।

বেডরুমের সাজও বেশ ছিমছাম। নেই কোনো আধিক্য। আয়নার পিছনে রয়েছে জামাকাপড় ও গয়নার একটি আলমারি। সঙ্গে পোশাক রাখার ক্যাবিনেট।

ফারহা ও কুণিকা।
ফারহা ও কুণিকা।

ফারহার মনে ধরে কুণিকা সদানন্দের রান্নাঘরটিও। এক ফোঁটা অপরিচ্ছনতা নেই কোথাও। বিগ বসের ঘরেও হামেশাই কুণিকা হাউজমেটদের সঙ্গে ঝামেলায় জড়াতেন, রান্নাঘরের অপরিচ্ছনতা নিয়ে। স্পষ্ট, বাড়িতেও তিনি নিজের ঘরকে খুব সুন্দর করে গুছিয়ে রাখেন। কুণিকা ও ফারহা খানের এই ভিডিয়োটি ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে।

কুণিকার রান্নাঘরটি।
কুণিকার রান্নাঘরটি।

প্রায় ৬ বছর ধরে সহবাস করেছিলেন কুণিকা ও কুমার শানু। সেই সময় বিবাহিত কুমার শানু স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণে, আলাদা হয়েছিলেন। এবং কুণিকার প্রেমে পড়েন। সম্পর্কটি শেষ পর্যন্ত ভেঙে যায় যখন শানু অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন, যা কুণিকা নিজেও মেনে নিয়েছিলেন। প্রায় ২৭ বছর ধরে এই সম্পর্কের কথা চেপে রেখেছিলেন তিনি। পরে ২০২৩ সাল নাগাদ আনেন সামনে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More