Salman Khan: বিগ বস চলাকালীন রেগে শার্ট খুললেন সলমন! ট্রোলারদের সরাসরি চ্যালেঞ্জ ভাইজানের, কী ঘটেছে?

মাঝ শো-এ শার্ট খুলে ফেললেন সলমন। রেগে কাঁই অভিনেতা। কী হল আচমকা? 

Published on: Sep 20, 2026, 09:00:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক ‘উইকএন্ড কা ওয়ার’ পর্বে এক রণংদেহি রূপ ধারণ করলেন শোয়ের সঞ্চালক তথা বলিউড সুপারস্টার সলমন খান । নেটপাড়ার ট্রোলিং সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মেজাজ হারিয়ে ক্ষোভের চোটে নিজের টুপি, জ্যাকেট এবং টি-শার্ট খুলে ট্রোলারদের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সালমান।

বিগ বস চলাকালীন রেগে শার্ট খুললেন সলমন! ট্রোলারদের সরাসরি চ্যালেঞ্জ ভাইজানের
বিগ বস চলাকালীন রেগে শার্ট খুললেন সলমন! ট্রোলারদের সরাসরি চ্যালেঞ্জ ভাইজানের

ট্রোলদের উদ্দেশ্যে সালমানের চ্যালেঞ্জ

গত সপ্তাহে প্রতিযোগী তথা ইউটিউবার ‘স্কউট’-এর (Scout) একটি মন্তব্যের জেরে সলমন তাঁর ক্লাস নেন। গেমিং কমিউনিটিকে উসকে দেওয়ার মনস্তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলে ভাইজান জানান যে, তাঁকেও প্রায়শই এই ট্রোলিংয়ের শিকার হতে হয়।

সলমন বলেন, ‘তোমরা কীসের জন্য ট্রোল করতে চাও? কেনই বা করো? এই মনস্তত্ত্বটা কী? আমার সঙ্গেও এমনটা ঘটেছে। বলা হয়— ‘ভাই মোটা হয়ে গেছে’। নাও এবার ট্রোল করো!’

এরপরই তিনি লাইভ শোতে নিজের টুপি, জ্যাকেট ও টি-শার্ট খুলে নিজের শরীর ও ফিটনেস ট্রোলারদের সামনে তুলে ধরেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘করো এবার ট্রোলিং! আগে নিজেদের চেহারার দিকে তাকাও। যে মন্তব্যগুলো তোমরা করো— আগে নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দাও, নিজেদের বাবা-মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখো।’

সলমনের এই রূপ দেখে বিগ বসের ঘরের বাকি প্রতিযোগীরা তাঁকে হাততালি দিয়ে সমর্থন জানান।

প্রতিযোগীদের আচরণ ও নিয়মভঙ্গ নিয়ে তীব্র কটাক্ষ

বিগ বসের ঘরের প্রতিযোগীদের আচরণ ও নিয়মভঙ্গ নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন দাবাং খান। আম্রপালি দুবের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে সলমন ব্যঙ্গাত্মক সুরে বলেন, ‘আমরা ভেবেছিলাম খুব দেখেশুনে প্রতিযোগীদের বাছাই করব, কিন্তু মাঝে মাঝে আমাদের বাছাইয়েও খামতি থেকে যায়। ঘর থেকে যখন গালিগালাজ কাটা হয়, গালি বাদ দেওয়া হয়— তখন বুঝি ভুলটা কোথায় হচ্ছে।’

নিয়ম লঙ্ঘন, কুরুচিকর আচরণ এবং গালিগালাজ করার জন্য প্রতিযোগীদের একহাত নেন তিনি।

‘বিগ বস ২০’ সম্পর্কিত তথ্য

গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিগ বসের এই নতুন সিজনে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন অভিনেত্রী মাহি ভিজ, আসিফ খান, আমান গান্ধী, আম্রপালি দুবে; গায়ক কাজী তৌকির, রীতি তিওয়ারি, ইয়ং ডিএসএ; ইউটিউবার স্কউটওপি; কনটেন্ট ক্রিয়েটর আরিশফা খান এবং অলিম্পিয়ান মেরি কম।

চলতি মরসুমে প্রতিযোগীদের মনোনয়ন থেকে বাঁচার জন্য দুটি করে ‘জীবন’ (Lives) দেওয়া হয়েছে। সম্প্রতি দর্শকদের কম ভোটের কারণে উ দিত সিং তাঁর একটি জীবন হারিয়েছেন এবং অধিনায়ক ইয়ং ডিএসএ-র কারণে কনিকা মান তাঁর ‘বরদান’ হারিয়েছেন। এই শোটি প্রতি সপ্তাহে কালার্স টিভি এবং জিওহটস্টারে দেখা যাচ্ছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More