Bigg Boss: শন-সৃজলার পুর্নমিলন বিগ বস বাংলায়, সৌরভের শো-এর প্রতিযোগী তালিকায় আর কোন চমক?

৩০শে অগস্ট দরজা খুলছে বিগ বস বাংলার। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত শো-এর প্রতিযোগী তালিকায়, একের পর এক চমক। কারা থাকবেন? 

Published on: Aug 25, 2026, 19:00:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলার দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩০ আগস্ট (রাত ৮টায় গ্র্যান্ড প্রিমিয়ার) থেকে স্টার জলসা ও জিওহটস্টার (JioHotstar)-এ শুরু হতে চলেছে মেগা রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। এবারও মূল খেলা ও সেট সাজানো হয়েছে মুম্বইয়ের গ্র্যান্ড ‘বিগ বস’ হাউসে। আর এই শোয়ের সবচেয়ে বড় আকর্ষণ— সঞ্চালকের ভূমিকায় ক্রিকেট ময়দানের কিংবদন্তি এবং ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়।

শন-সৃজলার পুর্নমিলন বিগ বস বাংলায়, সৌরভের শো-এর প্রতিযোগী তালিকায় আর কোন চমক?
শন-সৃজলার পুর্নমিলন বিগ বস বাংলায়, সৌরভের শো-এর প্রতিযোগী তালিকায় আর কোন চমক?

চলতি সিজনের থিম রাখা হয়েছে— ‘দুর্গ জয় সহজ নয়’। মহারাজের কড়া নজরদারিতে কে জিতবে বন্দিদশার এই রণক্ষেত্র, তা নিয়ে বিনোদন দুনিয়ায় চর্চা তুঙ্গে।

বিগ বস হাউসের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা:

প্রযোজনা সংস্থার তরফে চূড়ান্ত নাম গোপন রাখা হলেও, টেলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী এবার একগুচ্ছ তারকা ও চর্চিত মুখ ঘরে বন্দি হতে চলেছেন।

টেলিভিশনের হিট মুখ: জলসার হিট জুটি শন-সৃজলা। মন ফাগুন ধারাবাহিকের নায়ক-নায়িকার অফস্ক্রিন রসায়ন নিয়েও চর্চার শেষ নেই, শোনা যাচ্ছে তাঁরা থাকছেন বিগ বসের ঘরে। এছাড়াও টিভি ও বাংলা সিনেমার ‘এভারগ্রিন’ মানামী ঘোষকেও নাকি দেখা যাবে সৌরভের শো-তে।

টলিউডের ‘কাশ্মীরী পণ্ডিত’ ভরত কলের ব্যক্তিগত জীবন নিয়ে একটা সময় কম আলোচনা হয়নি। ক্যনসার আক্রান্ত অবস্থায় ‘হাঁটুর বয়সী’ জয়শ্রীর সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়েও হয়েছিল বিস্তর আলোচনা। তিনি নাকি থাকবেন বিগ বসের নজরদারিতে।

গত কয়েকমাসে বিতর্ক যাঁকে ঘিরে থেকেছে সেই সায়ক চক্রবর্তী থাকবেন বিগ বসের ঘরে, এই খবর কার্যত পাকা। ইনফ্লুয়েন্সার শমীক (ননসেন)-এর নামও উঠে এসেছে তালিকায়। নেটপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ ও ঝিলম গুপ্তের থাকা নিয়ে গুঞ্জন চলছে।

সবচেয়ে বড় জল্পনা তৈরি হয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে। এছাড়া পায়েলে সরকার ও সুদীপ্তা বন্দোপাধ্যায়ের নামও সম্ভাব্য তালিকায় বেশ ওপরের দিকে। সুরের জগতের চেনা মুখ দুর্নিবার সাহাও নাকি থাকবেন বিগ বসের ঘরে।

চর্চায় রয়েছে প্রয়াত অভিনেতা তাপস-কন্যা সোহিনী পাল এবং মিস ইউনিভার্স ইন্ডিয়ার রানার্স-আপ অঙ্কিতা সিংয়ের নাম। এমনকি মাঝপথে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে জীতু কমল বা বনি সেনগুপ্তর প্রবেশ ঘটতে পারে বলেও খবর।

প্রতিটি সম্পর্ক পরীক্ষা হবে, তৈরি হবে নতুন সমীকরণ। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ট্র্যাটেজিক বুদ্ধির সাথে প্রতিযোগীদের এই লড়াই বাংলা টেলিভিশনের পর্দায় এক নতুন উত্তাপ ছড়াতে চলেছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More