বিগ বস বাংলা-র ঘরে সৃজলা-রাজবীর-সোহিনীর যোগ্যতা নিয়ে তুলেছেন প্রশ্ন, ‘বনলতা’ নন্দিনী নিজে কী কী কাজ করেছেন?
সৃজলাকে গিয়ে নন্দিনী সরাসরি বলেছিলেন, ‘তোর থেকে বেশি কাজ করেছি আমি’। তাপস পাল কন্যা সোহিনীকে তাঁর কটাক্ষ ছিল, ‘এর কী যোগ্যতা’। এমনকী রাজবীরকে নিয়েও শনিবারের এপিসোডে বলেন, ‘এরকম ১০টা অ্য়াসোসিয়েট রাখতে পারি আমি ঘরের বাইরে’। বিগ বস বাংলা প্রতিযোগীকে ইতিমধ্যেই রিয়েল লাইফ ভিলেনের তকমা দিয়েছেন দর্শকরা।
এই মুহূর্তে বিগ বস বাংলা-র ঘরে সবচেয়ে চর্চিত প্রতিযোগীর কথা যদি বলা হয়, তবে তা নিঃসন্দেহেই নন্দিনী দত্ত। যাকে কদিন আগেও কনে দেখা আলো ধারাবাহিকে বনলতা চরিত্রে দেখেছিল দর্শক। সেই ধারাবাহিকে লাজু-অনুভবের সঙ্গে নানান ধরনের শয়তানি করার কারণে নেটপাড়ার কটাক্ষে থাকত বনলতা ওরফে নন্দিনী। আর বিগ বসের ঘরে গিয়েও সেই ধারা অব্যাহত। বিশেষ করে নন্দিনীর উপর কটাক্ষ বাড়ে, যখন ক্যাপ্টেন্সি টাস্কের সময় তিনি সৃজলা গুহ-কে ঘোড়া থেকে ফেলে দেন। একাধিক সময় নন্দিনীকে ঘরের অন্য সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে। সৃজলাকে গিয়ে সরাসরি বলেছিলেন, ‘তোর থেকে বেশি কাজ করেছি আমি’। তাপস পাল কন্যা সোহিনীকেতাঁর কটাক্ষ ছিল, ‘এর কী যোগ্যতা’। এখানেই শেষ নয়, শনিবারের এপিসোডে রাজবীরকেও নন্দিনী কটাক্ষ করেন কাজের মাপকাঠি নিয়েই। চলুন দেখে নেওয়া যাক আপাতত নেটপাড়ার সেনসেশন, বিগ বস বাংলার ‘অ্যাটাম বোমা’ নন্দিনী দত্ত কী কী কাজ করেছেন।

২০১৯ সালে এখানে আকাশ নীল ধারাবাহিকে কাজ করেন নন্দিনী। যদিও সেই মেগায় মুখ্য চরিত্রে ছিলেন শন বন্দ্যোপাধ্যায় ও অনামিকা চক্রবর্তী। এরপর আলো ছায়া, তিতলি ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। ছিলেন বসন্ত বিলাস মেসবাড়ি-তেও। নন্দিনী রামকৃষ্ণ সিরিয়ালে 'কৃষ্ণা' চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তবে নন্দিনীকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয় তাঁর দুই শালিক ও কনে দেখা আলো সিরিয়াল। ছিলেন আলতা ফড়িং, গৌরী এলো, ইন্দ্রানী-তেও। তবে এর মধ্যে রামকৃষ্ণ, দুই শালিক ও কনে দেখা আলো-তেই নন্দিনী কেন্দ্রীয় চরিত্রে। বাদবাকিগুলিতে তাঁকে দেখা গিয়েছে পার্শ্ব চরিত্রে।
শনিবার বিগ বস বাংলার ঘরে ফিরেছে সৃজলা। একাধিক চোট পেয়ে হাসপাতালে চিকিৎসা চলেছিল তাঁর ৫ দিন ধরে। সৌরভ গঙ্গোপাধ্যায় দেখান সেই ফুটেজ, যেখানে দেখা যায় সজোরে সৃজলার ঘোড়াকে মাটিতে একপ্রকার আছাড় মারেন নন্দিনী। সেইসময় দুর্নিবার ও সোনামণির মধ্যে কেউই ঘোড়াটি না ধরে থাকার কারণে, ছিটকে পড়েন। সৃজলার চোটের কথা জানতে পেরে, কান্নায় ভেঙে পড়তে দেখা যায় নন্দিনীকেও। যদিও সৃজলার চোখমুখ থেকে স্পষ্ট, তিনি নন্দিনীকে ক্ষমা করতে নারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছেও বকা খান। এমনকী, ওয়ার্নিংও দেওয়া হয়। পরবর্তীতে এরকম কাণ্ড ঘটালে তখনই বের করে দেওয়া হবে বিগ বস বাংলার ঘর থেকে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


