Sandy-Rajveer: ‘৫০ হাজার টাকা মেরেছে,প্রেমের নাটক করেছে, দুবাইয়ে হানিমুনে…!’ রাজবীরকে নিয়ে বিস্ফোরক স্যান্ডি সাহা
খুলে দেখালেন ব্যক্তিগত চ্যাট। ৫ হাজার টাকায় স্যান্ডির সাথে দুবাই গিয়ে হানিমুন কাটাতে চেয়েছিলেন রাজবীর?
টেলি জগত থেকে শুরু করে রিয়্যালিটি শো— বিতর্ক যেন পিছু ছাড়ছে না ‘বিগ বস বাংলা’-র জনপ্রিয় প্রতিযোগী রাজবীর দে-র। শো-এর অন্দরে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর আচরণ ও খেলা নিয়ে এমনিতেই নেটপাড়ায় আলোচনা তুঙ্গে, আর তার মাঝেই রাজবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নতুন বিতর্কের সলতে পাকালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। রাজবীরের আসল রূপ ও অতীত ইতিহাস প্রকাশ্যে এনে কড়া ভাষায় তোপ দাগলেন তিনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্যান্ডি জানান, খ্যাতি পাওয়ার অনেক আগে থেকেই রাজবীরকে তিনি খুব কাছ থেকে চেনেন। রাজবীরের খেলার প্রশংসা করলেও মানুষ হিসেবে তাঁর চরিত্র নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন স্যান্ডি। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘রাজবীর খেলাটা ভালোই খেলছে ঠিকই, কিন্তু মানুষ হিসেবে ও একেবারেই ভালো নয়। ভীষণ স্বার্থপর আর একটা ভণ্ড মানুষ। আমার সঙ্গে ওর পাস্টে অনেক ইতিহাস রয়েছে। ও তো পুরোটাই নাটক করে চলছে, এমনকি একসময় আমার সঙ্গেও প্রেমের নাটক করেছিল।’
শুধু মানসিক নির্যাতন বা ছলনাকারি আচরণ নয়, স্যান্ডির অভিযোগের তির সোজা আর্থিক প্রতারণার দিকেও। তিনি খোলসা করে বলেন, শিলিগুড়ি থেকে যখন প্রথম কলকাতায় পা রাখেন রাজবীর, তখন তাঁর মাথা গোঁজার মতো নিজস্ব কোনো বাসস্থান ছিল না। স্যান্ডিই দরদী হয়ে তাঁকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন। স্যান্ডির দাবি, বিপদের দিনে পাশে দাঁড়ানোর মাশুল তাঁকে গুণতে হয়েছে চরমভাবে।
আর্থিক ক্ষতির হিসেব দিয়ে স্যান্ডি বলেন, ‘আমার থেকে প্রায় ৫০ হাজার টাকা মেরেছে ও। যখন-তখন হোয়াটসঅ্যাপে মেসেজ করে ৫ হাজার টাকা চাইত। টিকিট কেটে দিতে বলত আর আশ্বাস দিত আমার সঙ্গে দুবাই যাবে। ভাবা যায়, যে সামান্য টাকার লোভে আমার সঙ্গে হানিমুনে দুবাই যাওয়ার কথা সাজাতে পারে, সে কতটা নিকৃষ্টমানের মানুষ হতে পারে! ও শুধু আমাকে প্রতিনিয়ত ব্যবহার করে গিয়েছে।’
স্যান্ডির এই চাঞ্চল্যকর ও অনবদ্য অভিযোগের ভিডিও সামনে আসতেই সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘরের অন্দরে নন্দিনী দত্তের সঙ্গে প্রেমলীলায় মত্ত রাজবীর। তার মাঝেই রাজবীরের সেক্সয়ুাল ওরিয়েন্টেশন নিয়েও রীতিমতো বিস্ফোরক দাবি স্য়ান্ডির। অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তবে রিয়্যালিটি শো-এর ঘরের ভেতরের নিয়মে আবদ্ধ থাকায় রাজবীর দে-র তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


