বিগ বস বাংলার পুরুষ সদস্য জীতু, দুর্নিবার, ভরত, নিরঞ্জন, রাজবীর, সৌরভরা মেয়ে হলে কেমন দেখতে লাগত?

ফেসবুকে কিছু ছবি ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে ভরত থেকে নিরঞ্জন, জীতু থেকে সৌরভ, বিগ বস বাংলারপুরুষ সদস্যরা যদি মহিলা হতেন, তাহলে কেমন দেখতে হতেন তাঁরা!

Published on: Nov 23, 2026, 19:23:04 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এখন চারদিকে বিগ বস বাংলা নিয়ে চর্চা তুঙ্গে। তারকা হোক বা আমজনতা, চায়ের ঠেক হোক বা ক্যাফে, সর্বত্রই আলোচনা চলছ বিগ বস বাংলা নিয়ে। এরই মাঝে ফেসবুকে কিছু ছবি ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে ভরত থেকে নিরঞ্জন, জীতু থেকে সৌরভ, বিগ বস বাংলারপুরুষ সদস্যরা যদি মহিলা হতেন, তাহলে কেমন দেখতে হতেন তাঁরা!

মেয়ে হলে কেমন দেখতে হতেন জীতু, দুর্নিবার, ভরত, নিরঞ্জন, সৌরভরা?
মেয়ে হলে কেমন দেখতে হতেন জীতু, দুর্নিবার, ভরত, নিরঞ্জন, সৌরভরা?

বিগ বসের ঘরে সবচেয়ে বেশি বয়স্ক সদস্য ছিলেন ভরত কল। যদিও তাঁর এনার্জি দেখে তা বোঝা ছিল দুষ্কর। সঙ্গে ঘরের সব সদস্যকে ভরত যেন এক সুতোয় গাঁথে রেখেছিলেন। আগলে রেখেছিলেন সকলকে। তাই তো ভরত কল যখন বিগ বস বাংলার ঘরকে বিদায় জানিয়েছিলেন, তখন চোখের জলে ভেসেছিলেন সকলে। দেখুন ভরত কল মহিলা হলে তাঁকে কেমন লাগত দেখতে!

ভরত কল।
ভরত কল।

এবার পালা টিকিট টু ফিনালে পাওয়া জীতু কমলের। যিনি আগোগাড়াই ঘিরে আছেন বিতর্কে। এমনকী, তাঁর নিজেরও আফশোস, সকলেই তাঁকে ভুল বোঝেন। এদিকে, জীতুকে নিয়ে বিগ বসের ঘরে যতই বিতর্ক থাকুক না কেন, তাঁর অনুরাগীরা কিন্তু ঘরের বাইরে রীতিমতো ট্রোল করেন তাঁদেরকে, যাঁরা জীতুর বিপক্ষে মুখ খোলেন। অভিনেতা ‘টক্সিক’ এই দাবি উড়িয়ে, তাঁদের কাছে শিবভক্ত জীতুর জায়গা ‘ভগবানের আসনে’।

জীতু কমল।
জীতু কমল।

ভুললে চলবে না দুর্নিবার সাহাকে। সারেগামাপা-খ্যাত গায়ক অনেকেরই প্রিয় প্রতিযোগী। এদিকে একাংশের দাবি আবার তিনি নাকি বিগ বসের ঘরের বেষিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটিয়েছেন। একসময় সৃজলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। যদিও পরে বিপদ বুঝে নিজেকে সরিয়ে নেন সৃজলার দিকে। তারপর থেকে বিগ বসের ঘরে আর কোণঠাসাও হতে হয়নি তাঁকে। বরং, তিনিই একপ্রকার কোণঠাসা করার চেষ্টা চালিয়েছেন সৃজলাকে।

দুর্নিবার সাহা।
দুর্নিবার সাহা।

বিগ বসের ঘরের সবচেয়ে হ্যান্ডসাম প্রতিযোগী, ক্যান্ডি বয় নিরঞ্জন মণ্ডল। প্রথমদিকে একটু ঝিমিয়ে থাকলেও, পরেরদিকে পুরো ঘরকে মাতিয়ে রেখেছেন নিরঞ্জন। তা সে কফি লুকিয়ে রাখা হোক বা কোনো টাস্কের স্ট্র্যাটেজি তৈরি, নিরঞ্জন বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

নিরঞ্জন মণ্ডল।
নিরঞ্জন মণ্ডল।

ভুলে গেলে চলবে না রাজবীরকেও। এক্কেবারে আউটসাইডার। তবে তিনিই ঘুমিয়ে থাকা বিগ বস বাংলার ঘরকে চাঙ্গা করেছিলেন। রাজবীর বিগ বস দিয়েই পৌঁছে গিয়েছেন বাংলার ঘরে ঘরে। এমনকী, টলিপাড়ার বহু তারকাই এখন চাইছে ট্রফি উঠুক শিলিগুড়ির এই ছেলের হাতে।

রাজবীর দে।
রাজবীর দে।

আর লাস্ট বাট নট দ্য লিস্ট সৌরভ দাস। মন্টু পাইলট সৌরভের ব্যক্তিত্ব বরাবরই সবার চেয়ে আলাদা। তবে সৌরভ বিগ বস বাংলার ঘরে নিজেকে তুলে ধরছেন এক সহনশীল, বিচার-বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে। হাতে গোনা মাত্র কয়েকবার মেজাজ হারাতে দেখা গিয়েছে। সঙ্গে দর্শকদের মনে ধরেছে তাঁর দুষ্টু-মিষ্টি স্বভাব, হটকে ফ্যাশন সেন্সও। আর শো-এর হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে স্টার অফ দ্য উইক জিতে তিনিও জীতুর সঙ্গে পৌঁছে গিয়েছেন ফাইনালে।

সৌরভ দাস।
সৌরভ দাস।

১২তম সপ্তাহে বিগ বস বাংলা-র ঘর থেকে বিদায় নিয়েছেন রণিতা দাস। বর্তমানে ঘরে রয়েছেন মনামী, নিরঞ্জন, সৃজলা, দুর্নিবার, রাজবীর। এছাড়াও জীতু ও সৌরভ পৌঁছে গিয়েছেন ফাইনালে।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।