বিগ বস বাংলায় সোমবার কি তবে ফের মিড উইক এভিকশন? দুর্নিবার-জীতু-ঝিলম, কার উপর খাঁড়া, নাকি পাঠানো হবে সিক্রেট রুমে
আপাতত সোমবারের বিগ বস বাংলার এপিসোড নিয়ে দর্শকদের উত্তেজনা চরমে। কী হতে চলেছে তা নিয়ে বাড়ছে জল্পনা। বলা চলে, গোটা বাংলার বুক ধুক ধুক। জীতু, দুর্নিবার, ঝিলমের মধ্যে কেউ বাদ যাবেন, নাকি যাবেন সিক্রেট রুমে। তা দেখতে করতে হবে রাত সাড়ে ৯টা অবধি অপেক্ষা।
রবিবার বিগ বস বাংলা-য় এপিসোডের শেষে সোমবারের যে ঝলক দেখানো হয়, তাই এখন ঘুম কেড়ে নিয়েছে সকলের। দর্শক মনে তৈরি হয়েছে একাধিক ধোঁয়াশা। যেখানে বিগ বসকে বেশ গুরুগম্ভীরাবে বলতে শোনা যাচ্ছে, ‘জীবনের প্রতিটি অধ্যায় যে, আমাদের ইচ্ছেমতো শেষ হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি আমাদের থামতে বাধ্য করে। এই সিদ্ধান্ত নেওয়া বিগ বসের কাছেও সহজ নয়…’!

কী হতে চলেছে বিগ বসের ঘরে?
এর আগে বিগ বস কনফেশন রুমে ডাকেন ভরত কল ও জীতু কামালকে। জীতু কনফেশন রুম থেকে বেরিয়ে এসে ঘরের সকল সদস্যকে জড়ো করেন ড্রইং রুমে। প্রোমোতে দেখা যায় সবার চোখে জল। এমনকী, যে দুর্নিবার ও জীতুর একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক, তাঁরাও একে-অপরকে জড়িয়ে ধরেছেন। দুর্নিবার চোখের জল ফেলছেন।
মিড উইক এভিকশনে বেরিয়ে যাবেন ঝিলম?
আর এই প্রোমো সামনে আসার পর, তৈরি হয়েছে একাধিক সম্ভাবনা। মিড উইক এভিকশনের সম্ভাবনা রয়েছে। বিগ বসের মুখে একবার ঝিলম নামটাও শোনা গিয়েছে। এমনও হতে পারে কোনো সদস্যকে হয়তো নিজের স্বাস্থ্য, বা বাড়ির বাইরে তৈরি হওয়া কোনো পরিস্থিতির কারণে পাকাপাকি বা সাময়িকাবে ছাড়তে হতে পারে বিগ বসের ঘর।
নাকি জীতু যাবেন সিক্রেট রুম?
এদিকে অনেকেরই মাথায় আসছে যে, বিগ বসের ঘর থেকে সোমবার হয়তো কাউকে বের করে পাঠানো হবে সিক্রেট রুমে। যা এর আগে বেশ কয়েকবার দেখা গিয়েছে হিন্দি বিগ বসে। এবং বরাবরই এই পদক্ষেপ ঘুরিয়ে দেয় খেলার মোড়। সেক্ষেত্রেও সিক্রেট রুমে যে দুজনকে পাঠানো হবে বলে ধারণা দর্শকদের তাঁরা হলেন জীতু ও ভরত। অথবা শুধুই জীতু। কারণ জীতুকে জড়িয়ে দুর্নিবারের কান্না সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
হতে পারে সবটাই প্র্যাঙ্ক!
একইসঙ্গে আবার কারও মতে, এসবই বিগ বসের কোনো সিক্টেট টাস্ক। ভরত ও জীতু প্র্যাঙ্ক করছেন। এমনিতেই জীতু কমল চলতি সপ্তাহে ক্যাপ্টেন্সির জন্য নমিনেশন পেয়েছেন। হতে পারে, ঘরের সদস্যদের সামনে সঠিকভাবে কোনো পরিস্থিতি তৈরি করতে পারলে, তিনিই হয়ে যাবেন নিরঞ্জনের পর নতুন ক্যাপ্টেন।
রবিবার অনুষ্কার এলিমিেশন
রবিবার বিগ বস বাংলাকে বদায় জানিয়েছেন স্প্লিটসভিলা-খ্যাত অনুষ্কা। বটম টু-তে ছিলেন তিনি ও ঝিলম। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে এই ঘরে পা রেখেই অনুষ্কা নিজেকে রিয়েলিটি শো-র কুইন বলে করেছিলেন ঘোষণা। কিন্তু মাত্র দু সপ্তাহেই নিতে হল বিদায়।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


