বিগ বসের ঘরে সামনে আসবে মনের কথা, সৃজলাকে নিয়ে কী অভিযোগ সকলের?

গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগমনী বিগ বস বাংলার ঘরে নেমে এসেছিল আনন্দের ঢল। নাচে গানে আনন্দে মেতে উঠেছিল সকলে। কিন্তু নতুন সপ্তাহ শুরু হতে না হতেই প্রতিযোগীদের ঘরে টিকে থাকা আরও কঠিন করে দিল বিগ বস।

Published on: Oct 5, 2026, 18:30:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগমনে বিগ বস বাংলার ঘরে নেমে এসেছিল আনন্দের ঢল। নাচে গানে আনন্দে মেতে উঠেছিল সকলে। কিন্তু নতুন সপ্তাহ শুরু হতে না হতেই প্রতিযোগীদের ঘরে টিকে থাকা আরও কঠিন করে দিল বিগ বস। বিগ বস বাংলার নতুন যে প্রোমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এতদিন যতটা আনন্দ করে প্রতিযোগীরা বিগ বসের ঘরে ছিল এবার ততটাই কঠিন পরিশ্রম করতে হবে তাদের। এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে এবার আর রান্না ঘরে আটকে থাকলে হবে না, মুখোমুখি করতে হবে লড়াই।

সৃজলাকে নিয়ে কী অভিযোগ সকলের?
সৃজলাকে নিয়ে কী অভিযোগ সকলের?

বিগ বস প্রতিযোগীদের মধ্যে প্রথমেই নমিনেশনে উঠে এসেছে এমন দুজনের নাম যারা এই প্রতিযোগিতায় তেমনভাবে অংশগ্রহণ করছে না। তবে সেই প্রতিযোগী কারা সেটা জানা যাবে আগামী দিনে। কিন্তু এই মুহূর্তে বিগ বস বাংলার প্রমো দেখে এইটুকু স্পষ্ট, নমিনেশনের আগে আরও একটি কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে চলেছে সকলে। বিগ বস বাংলার বাড়িতে এবার নিজের মনের কথা সকলকে জানাতে পারবে প্রতিযোগীরা।

এই ঘরে একে অপরের প্রতি অনেক অভিযোগ বা অনুযোগ মনের মধ্যে পুষে রেখেছেন প্রতিযোগিতায় এবার সেই অনুযোগ বা অভিযোগ সকলের সামনে তুলে ধরার পালা। প্রত্যেকে নিজেদের অভিযোগ তুলে ধরেছে সকলের সামনে কিন্তু বেশিরভাগ মানুষের অভিযোগ সৃজলাকে নিয়ে।

বিগবসের ঘরে বেশিরভাগ প্রতিযোগী মনে করেন যে আক্ষরিক অর্থেই ভিকটিম কার্ড খেলে যাচ্ছে সৃজলা। বারবার নন্দিনী ক্ষমা চাওয়ার পরেও যেভাবে নন্দিনীকে সে এক ঘরে করছে সেটা মোটেই ভালো কাজ নয়। কিন্তু সৃজলার বক্তব্য, সে চোখের সামনে যেটা দেখবে সেটাই বলবে। আগামী দিনে দেখার পালা গোটা হাউস এবার নন্দিনীর পরিবর্তে সৃজলার বিপরীতে চলে যাবে কিনা।