‘তুমি আমাকে হারাচ্ছ’, কাকে নিয়ে রাজবীরের সঙ্গে বিবাদে জড়াল নন্দিনী?
বিগ বস বাংলার অন্যতম আকর্ষণ রাজবীর এবং নন্দিনীর ভালোবাসা। প্রত্যেকদিন যতই ঝগড়া বিবাদ হোক না কেন, দিনের শেষে দুজন দুজনকে না দেখলে থাকতে পারে না। যদিও গতকাল বিগ বসের মঞ্চে গেম চেঞ্জার এসে রাজবীরকে জানিয়ে গিয়েছে, সে আগের মত খেলছে না। নন্দিনী থেকে দৃষ্টি সরিয়ে খেলার দিকে রাখতে হবে তাকে।
বিগ বস বাংলার অন্যতম আকর্ষণ রাজবীর এবং নন্দিনীর ভালোবাসা। প্রত্যেকদিন যতই ঝগড়া বিবাদ হোক না কেন, দিনের শেষে দুজন দুজনকে না দেখলে থাকতে পারে না। যদিও গতকাল বিগ বসের মঞ্চে গেম চেঞ্জার এসে রাজবীরকে জানিয়ে গিয়েছে, সে আগের মত খেলছে না। নন্দিনী থেকে দৃষ্টি সরিয়ে খেলার দিকে রাখতে হবে তাকে।
কাকে নিয়ে রাজবীরের সঙ্গে বিবাদে জড়াল নন্দিনী?
গতকাল বাড়ি থেকে বিদায় নেয়নি কেউ। কিন্তু এন্ট্রি নিয়েছে দুই নতুন সদস্য। সৌরভ দাস এবং রনিতা দাস। দুই নতুন সদস্যের আগমনে বিগ বসের সদস্যদের সম্পর্কের সমীকরণ যে কিছুটা পাল্টে গিয়েছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এসবের মধ্যেই জীতুকে নিয়ে আবার নতুন করে বিবাদ বাধলো নন্দিনী আর রাজবীরের মধ্যে।
নন্দিনীকে না জানিয়ে রাজবীর জীতুকে নুডুলস দিয়ে দেয়। এই ব্যাপারটা একেবারেই ভালো চোখে দেখেনি নন্দিনী। সে সঙ্গে সঙ্গে রাজবীরকে প্রশ্ন করে রাজবীর কি করে এটা করতে পারলো। নন্দিনীকে না জানিয়ে কি করে জীতুকে সবকিছু দিয়ে দেওয়া যায়? নন্দিনীর কথার কোন উত্তর দেয় না রাজবীর। সে শুধু বারবার নন্দিনীকে চুপ করতে বলে। কিন্তু নন্দিনী কিছুতেই চুপ করে না।
খুব স্বাভাবিকভাবেই আবার তৃতীয় ব্যক্তির জন্য দুজনের মধ্যেই সমস্যা তৈরি হল। তবে এটা প্রথমবার নয়। এর আগেও একইভাবে সমস্যা তৈরি হয়েছিল দুজনের মধ্যে। রাজবীরের ব্যবহার মাঝে মধ্যেই খারাপ লাগে নন্দিনীর। সেটা সে বারবার মুখেও প্রকাশ করে কিন্তু রাজবীর কোন কথাই শুনতে চায় না। এর আগেও সৃজলাকে নিয়ে একই রকম সমস্যা তৈরি হয়েছিল।
নন্দিনী আর রাজবীরের মধ্যে এই সমস্যা আগামী দিনে বাড়বে না সবকিছু ঠিক হয়ে যাবে সেটাই এখন দেখার। নন্দিনী রাজবীরকে বিশ্বাস করলেও রাজবীর নিজের গেমের জন্য প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ রাখে সেটা নন্দিনীর বিরুদ্ধে গিয়েও। খেলা এবং ভালোবাসা, বিগ বসের ঘরে জিতবে কে সেটাই এখন দেখার।
Home/Entertainment/‘তুমি আমাকে হারাচ্ছ’, কাকে নিয়ে রাজবীরের সঙ্গে বিবাদে জড়াল নন্দিনী?