বিগ বসের ঘরে বেজে উঠল ফোন, কোন যুদ্ধের মুখে প্রতিযোগীরা?
বিগ বস বাংলায়, যতটা সময় এগোচ্ছে ততই কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। বিগ বস বাংলায় এবার প্রতিযোগিতার জন্য একটি কঠিন সময় আসতে চলেছে। এবার হবে বিশ্বাস অবিশ্বাসের খেলা। এতদিন ধরে গড়ে ওঠা যত বন্ধুত্ব, সেটা কতটা আসল জানা যাবে এবার।
বিগ বস বাংলায়, যতটা সময় এগোচ্ছে ততই কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। বিগ বস বাংলায় এবার প্রতিযোগিতার জন্য একটি কঠিন সময় আসতে চলেছে। এবার হবে বিশ্বাস অবিশ্বাসের খেলা। এতদিন ধরে গড়ে ওঠা যত বন্ধুত্ব, সেটা কতটা আসল জানা যাবে এবার।
কোন যুদ্ধের মুখে প্রতিযোগীরা?
বিগ বস বাংলার নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, বিগ বসের ঘরে এবার একটি টেলিফোন বেজে উঠেছে যেখানে অপরপ্রান্ত থেকে একটি কন্ঠস্বর ভেসে আসছে যার কথা শুনে মাথায় বাজ পড়েছে প্রতিযোগীদের। কিন্তু কি এমন শুনতে পাওয়া গেল?
প্রমো থেকে যেটুকু বোঝা যাচ্ছে তা হল যারা ফোন ধরেছেন তাদের নমিনেট করা হয়েছে এবং নমিনেশন থেকে তাদের বাঁচানোর জন্য অন্য প্রতিযোগীদের একটা কঠিন পরীক্ষা দিতে হবে।
জীতুকে যেমন বাঁচানোর জন্য চুল কেটে দিতে হতে পারে সৃজলাকে। তেমন অন্যদিকে নিরঞ্জনকে নিজের সবথেকে প্রিয় জিনিসটা পুড়িয়ে দিতে হতে পারে। কিন্তু সত্যিই কি এই কাজ করবে প্রতিযোগীরা? বন্ধুর জন্য কতটা স্যাক্রিফাইস করবে তারা? জানা যাবে আজকের পর্বে।
রাজবীর গতকাল এক চরম অন্যায় কাজ করে ফেলে। বিগবসের ঘরের নিয়ম অনুযায়ী, যে বা যারা বিগবাসের ঘর থেকে বেরিয়ে যাবেন তারা একটি বড় বোর্ডে নিজেদের মনের কথা লিখে যাবেন। এতদিন পর্যন্ত বিগ বসের ঘর থেকে যারা গিয়েছেন তারা প্রত্যেকে নিজের মনের কথা লিখে দিয়ে দিয়েছেন।
কিন্তু এই বোর্ড থেকে আচমকা, সমস্ত লেখা মুছে দিতে দেখা যায় রাজবীরকে। বাকিরা যখনই এই ঘটনার প্রতিবাদ করে তখন রাজবীর বলে যে নন্দিনীর লেখা কে মুছে দিয়েছে? নন্দিনীর লেখা না থাকলে কারো লেখা থাকবে না। রাজবীরের মুখে এই কথা শুনে সকলে একবাক্যে বলে যে নন্দিনী যাওয়ার আগে নিজের লেখা নিজেই মুছে দিয়ে গিয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া হয়েছে উত্তাল।
Home/Entertainment/বিগ বসের ঘরে বেজে উঠল ফোন, কোন যুদ্ধের মুখে প্রতিযোগীরা?