Bigg Boss Bangla Promo: ১০ বছর পর জলসার পর্দায় বিগ বস বাংলা! সিজন ৩-র সঞ্চালক সৌরভ, এসে গেল প্রোমো

Bigg Boss Bangla Promo: এক দশকের অপেক্ষার অবসান। ফিরছে বিগ বস বাংলা। তৃতীয় সিজনের প্রথম প্রচার ঝলক প্রকাশ্যে। চ্যানেল বদলে এবার বিগ বস সঞ্চালনায় ‘দাদা’ সৌরভ। 

Jun 3, 2026, 20:24:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলার ছোটপর্দায় এবার এক মহাবিস্ফোরণ! টেলিভিশন দুনিয়ার সমস্ত চেনা সমীকরণ এক লহমায় ওলটপালট করে দিয়ে দীর্ঘ ১০ বছর পর বাংলায় ফিরছে ভারতবর্ষের সবচেয়ে বড় এবং সবচেয়ে চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla Season 3)। আর তার চেয়েও বড় চমক লুকিয়ে রয়েছে এই শো-এর সঞ্চালকের আসনে। জি বাংলার ‘দাদাগিরি’র মঞ্চ কাঁপানো বাঙালির প্রিয় ‘দাদা’ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় এবার দলবদল করে বসতে চলেছেন স্টার জলসার এই মেগা রিয়্যালিটি শো-এর সঞ্চালকের আসনে!

১০ বছর পর জলসার পর্দায় বিগ বস বাংলা! সিজন ৩-র সঞ্চালক সৌরভ, এসে গেল প্রোমো
১০ বছর পর জলসার পর্দায় বিগ বস বাংলা! সিজন ৩-র সঞ্চালক সৌরভ, এসে গেল প্রোমো

বুধবার চ্যানেলের তরফে একটি রহস্যময় প্রোমো সামনে এল বিগ বস বাংলার।

মেগা প্রোমোতে ধোঁয়াশা, নীল চেয়ারে বসা ওই রাজকীয় পুরুষটিই কি দাদা?

টেলিভিশন রেটিং বা টিআরপির দুনিয়ায় নিজেদের আধিপত্য কায়েম করতে এবার এক মোক্ষম চাল চালল স্টার জলসা। সম্প্রতি চ্যানেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছোট ভিডিও ক্লিপ এবং ফার্স্ট লুক রিলিজ করা হয়েছে, যার ক্যাপশনে পরিষ্কার লেখা— ভারতবর্ষের সবচেয়ে বড় বিনোদন এবার বাংলায়। শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রাজকীয় কায়দায় হেঁটে আসছেন সৌরভ। প্রিন্স অফ কলকাতার ক্রিকেটীয় পারদর্শিকতা কাহিনি বর্ণনা চলছে গানে গানে। একটি রাজকীয় নীল ভেলভেটের চেয়ারে এসে বসলেন সৌরভ। পরনে ধবধবে সাদা শার্ট, ফর্মাল প্যান্ট এবং কবজিতে জ্বলজ্বল করছে একটি দামি ঘড়ি। তবে সৌরভের মুখ সামনে আনেননি নির্মাতারা।

মুখাবয়ব অন্ধকারে ঢাকা থাকলেও ওঁর বসার ধরণ, চওড়া কাঁধ এবং শারীরিক গঠন পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, এবার বিগ বসের অন্দরে বিতর্ক, ঝগড়া আর মনস্তাত্ত্বিক খেলার রাশ নিজের কড়া হাতে সামলাবেন ক্রিকেট মাঠের প্রাক্তন কাপ্তান।

দীর্ঘ ১০ বছরের খরা কাটল, শুরু হতে চলেছে জলসা বনাম জি-এর আসল মহারণ

মনে করিয়ে দেওয়া ভালো, ২০১৬ সালে শেষবারের মতো কালার্স বাংলার পর্দায় দেখা গিয়েছিল বিগ বস বাংলা সিজন ২, যার সঞ্চালনার দায়িত্বে ছিলেন টলিউড সুপারস্টার জিৎ। আর তারও আগে ২০১৩ সালে প্রথম সিজনে ডন মিঠুন চক্রবর্তীর হাত ধরে এই শো বাংলায় পা রেখেছিল। তারপর কেটে গিয়েছে দীর্ঘ এক দশক। বাঙালি দর্শকরা হিন্দি বিগ বসের আকাশছোঁয়া জনপ্রিয়তা দেখলেও বাংলার মাটিতে এই মেগা শো-এর প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন।

২০২৬ সালের জুনে এসে অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটাল স্টার জলসা। আর এই চালের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলার সাথে ওনাদের টিআরপি যুদ্ধ যে এক অন্য মাত্রায় পৌঁছাতে চলেছে, তা বলাই বাহুল্য। বহু বছর ধরে জি বাংলার দাদাগিরি শো-কে একহাতে টেনেছেন সৌরভ। এবার ওনাকে যদি স্টার জলসার বিগ বসের ঘরে ‘সালমান খান’-এর মতো মেজাজে উইকেন্ডের ক্লাস নিতে দেখা যায়, তবে বিনোদনের চেনা মানচিত্র যে ওলটপালট হয়ে যাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলার ড্রয়িংরুমের দর্শকরা এখন স্রেফ দাদার মুখ খোলার অপেক্ষায় দিন গুনছেন!

বিগ বসের প্রতিযোগি হিসাবে কারা থাকবে, সেই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, সেপ্টেম্বর নাগাদ সম্প্রচার শুরু হবে বিগ বস বাংলার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More