Bigg Boss Bangla Season 3: সৌরভের বিগ বসে ডাক পেলেন জীতু-সৌমিতৃষা-সায়ক! কারা ফেরালেন জলসার শো-এর প্রস্তাব?
Bigg Boss Bangla Season 3: সেপ্টেম্বরে শুরু বিগ বস বাংলার নতুন সিজন। এবার সঞ্চালক সৌরভ। কারা বন্দি হবেন বিগ বসের ঘরে?
দীর্ঘ এক দশকের বিরতির পর বাংলার ছোটপর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে ভারতবর্ষের সবচেয়ে আলোচিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা সিজন ৩’ (Bigg Boss Bangla Season 3)-এর। এবারের সিজনে সঞ্চালকের আসনে ‘জিৎ’-এর বদলে দেখা যাবে বাঙালির আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। স্টার জলসার পর্দায় এই মেগা শো-টি ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে।

সেপ্টেম্বরে শুরু এই মেগা শো। তার আগে চলছে প্রস্তুতি পর্ব। রিয়ালিটি শো-এর প্রচার ঝলক কিছুদিন আগেই সামনে এনেছে চ্যানেল। সেখানে সৌরভের ঝলক দেখা গেলেও আলো-আঁধারিতে অধরা দাদার মুখ। ৯০ দিনের জন্য এই ‘খেলা-ঘরে’ বন্দি থাকার জন্য টলিপাড়ার একাধিক নামী তারকা, গায়ক ও ইনফ্লুয়েন্সারদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রথম রাউন্ডের আলোচনাতেই অনেকে যেমন ‘না’ বলে দিয়েছেন, তেমনই বেশ কিছু নতুন নাম নিয়ে জোর চর্চা চলছে।
বিগ বসের ঘরে চব্বিশ ঘণ্টা ক্যামেরার নজরদারিতে থাকা এবং ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে আনা সবার পক্ষে সম্ভব হয় না। তাই প্রাথমিক আলোচনাতেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন টলিপাড়ার এই তিন জনপ্রিয় তারকা। টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুসারে, টলিউডের জনপ্রিয় অভিনেতা জীতু কমল অর্থাৎ চিরদিনই তুমি যে আমারের আর্য সিংহ রায়ের কাছে বিগ বসের ঘরের চাবি নিয়ে প্রস্তাব গিয়েছিল। তবে প্রথম পর্বের আলোচনাতেই তিনি স্পষ্ট ‘না’ জানিয়ে দিয়েছেন।
ওপেন প্ল্যাটফর্মে নিজের স্পষ্ট মন্তব্যের জন্য পরিচিত লগ্নজিতা চক্রবর্তীকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনিও এই শো-তে আসতে সম্মতি দেননি। ছোটপর্দার ‘মিঠাই’ খ্যাত নায়িকা সৌমিতৃষা এখন দাপিয়ে কাজ করছেন ওটিটিতে। বর্তমানে বড়পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীও বিগ বসের ঘরে বন্দি হতে রাজি হননি।
শোনা যাচ্ছে, টলিউডের এভারগ্রিন তথা সিনিয়র অভিনেত্রী দেবশ্রী রায়কে বিগ বসের ঘরে আনতে চাইছেন নির্মাতারা। একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পায়েল সরকার এখন লাইমলাইট থেকে অনেকটাই দূরে। রাজ চক্রবর্তীর একসময়ের চর্চিত প্রেমিকার কাছেও রয়েছে বিগ বস বাংলার অংশ হওয়ার প্রস্তাব।ছোটপর্দার পরিচিত মুখ এবং সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেতা সায়কের নামও চর্চায় আছে। গত কয়েক মাসে বিতর্কের কেন্দ্রে থেকেছেন সায়ক। কখনও বিফ-কাণ্ড, কখনও আবার প্রাক্তন বৌদি সুস্মিতার অভিযোগে বিদ্ধ হয়েছেন অভিনেতা। যদিও হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা বলেন, আপতত তিনি সিরিয়ালেই মনোনিবেশ করতে চান। বিগ বসের অফার আসেনি তাঁর কাছে। চর্চায় রয়েছে শ্রীলেখা মিত্রের নামও।
কবে থেকে শুরু এবং কার সাথে টক্কর?
সব কিছু ঠিকঠাক এগোলে সেপ্টেম্বর মাসের গোড়ার দিকেই শুরু হয়ে যাবে বিগ বস বাংলা সিজন ৩-এর সম্প্রচার। তবে এবারের লড়াইটা মোটেও সহজ হবে না। কারণ বিগ বস যখন স্টার জলসার পর্দায় ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বিরোধী চ্যানেলে (জি বাংলা) শুরু হতে চলেছে জনপ্রিয় কুইজ বা নন-ফিকশন শো। ফলে বাংলা টেলিভিশনের ড্রয়িংরুমের দখল কে নেবে, তা নিয়ে এক নজিরবিহীন টিআরপি (TRP) যুদ্ধ দেখা যাবে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


