ধামাকা দিয়ে হল বিগ বস বাংলার ওপেনিং, প্রতিযোগী হিসেবে দেখা গেল কাদের?

অবশেষে শুরু হয়ে গেল বহু প্রতিক্ষিত অনুষ্ঠান বিগ বস বাংলা। আজ অর্থাৎ ৩০ আগস্ট ঠিক রাত ৮ টা থেকে শুরু হয়েছে বিগ বস বাংলার গ্র্যান্ড প্রিমিয়ার। ধীরে ধীরে একে একে অনুষ্ঠানে এসেছেন প্রত্যেক প্রতিযোগী। এক নজরে দেখে নিন এই বছর বাংলার প্রতিযোগী হিসেবে রয়েছেন কারা?

Published on: Aug 30, 2026, 22:32:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অবশেষে শুরু হয়ে গেল বহু প্রতিক্ষিত অনুষ্ঠান ‘বিগ বস বাংলা’। আজ অর্থাৎ ৩০ আগস্ট ঠিক রাত ৮ টা থেকে শুরু হয়েছে বিগ বস বাংলার গ্র্যান্ড প্রিমিয়ার। ধীরে ধীরে একে একে অনুষ্ঠানে এসেছেন প্রত্যেক প্রতিযোগী। এক নজরে দেখে নিন এই বছর বাংলার প্রতিযোগী হিসেবে রয়েছেন কারা?

ধামাকা দিয়ে শুরু হল বিগ বস বাংলার ওপেনিং
ধামাকা দিয়ে শুরু হল বিগ বস বাংলার ওপেনিং

বিগ বস বাংলার প্রথম প্রতিযোগী হিসেবে এসেছেন মনামী ঘোষ। লাল পাড় সাদা শাড়ি পরে চেনা পরিচিত রূপে তিনি ধরা দিয়েছেন। এরপরেই কালো ব্লেজার পরে হ্যান্ডসাম হাংক হয়ে আসেন ভরত কল। তৃতীয় প্রতিযোগী হিসাবে প্রবেশ করেন দুর্নিবার।

আরও পড়ুন: ‘সিনেমা না দেখে মন্তব্য করবেন না…’, টক্সিক বিতর্কে কিয়ারার পক্ষ নিলেন স্বস্তিকা

চতুর্থ প্রতিযোগী হিসেবে বিগ বস বাংলায় আসেন তাপস পালের একমাত্র কন্যা সোহিনী পাল। অনুষ্ঠানে এসেই তিনি বাবার স্মৃতিচারণ করেন। এরপর সকলের প্রিয় নিরঞ্জন অর্থাৎ লাফটারসেন আসেন বিগ বস বাংলার প্রতিযোগী হয়ে। পঞ্চম প্রতিযোগীকে হয়তো অনেকেই চেনেন না তিনি হলেন ফুটবল কোচ দিব্যেন্দু বিশ্বাস।

ষষ্ঠ প্রতিযোগী হিসেবে বিগ বস বাংলার অনুষ্ঠানে আসেন ব্যবসায়ী তনুশ্রী রায় দাস। তিনি জলপাইগুড়ির বাসিন্দা। সোজা কথা মুখের উপর বলতেই ভালোবাসেন তিনি। বিগ বসের মঞ্চে এসেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে তিনি নাচ কোরআন উলালা গানের তালে তালে। এরপর পরপর আসেন অনিন্দ্য সেন গুপ্ত এবং সায়ক চক্রবর্তী।

আরও পড়ুন: মাতৃত্বের ২৬ বছর পূরণ, জন্মদিনে অঙ্কনকে খোলা চিঠি লিখলেন ঋতুপর্ণা

সায়ক এবং অনিন্দ্যর সঙ্গে বিগ বসের মঞ্চেই এক হাত খেলে নেন জয়িতা চট্টোপাধ্যায়, যিনি অন্যতম নেট প্রভাবশালী। পরের প্রতিযোগী হিসেবে বিগ বসের মঞ্চে আসেন বিদেশি নি আলেকজান্দ্রিয়া টেলর। বিদেশিনীর পরের প্রতিযোগী অভিনেত্রী সৃজলা গুহ।

পিছিয়ে নেই শ্রীরামপুরের ঝিলাম গুপ্ত। তিনিও আছেন এই প্রতিযোগিতায়। শেষ প্রতিযোগী সোনামণি সাহা। এবার শুধু দেখার পালা কতটা জমবে এই অনুষ্ঠান।