Bigg Boss Bangla Update: 'ফাইনাল ওয়ার্নিং রাজবীর-নন্দিনীকে, এটা ফ্যামিলি শো', লাগামছাড়া রোম্যান্স! ধমক সৌরভের

'তোমাদের মধ্যে একটা রোম্যান্স ছিল, কিন্তু তোমরা সব মাত্র ছাড়িয়ে যাচ্ছো’, বাধ্য হয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

Published on: Oct 25, 2026, 17:09:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বস বাংলা সিজন ৩’ (Bigg Boss Bangla Season 3)-এর অন্দরে ঝামেলা ও উত্তেজনা দিন দিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। শনিবারের ‘দাদার দরবার’-এর বিশেষ পর্বে চূড়ান্ত বিশৃঙ্খলা ও নিময়ভঙ্গের কারণে মারাত্মক ক্ষুব্ধ হলেন শো-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিনিয়ত মেজাজ হারিয়ে সহ-প্রতিযোগীদের প্রতি রূঢ় আচরণ করায় প্রতিযোগী রাজবীর দে-কে সরাসরি ঘর থেকে বের করে দেওয়ার কথা বলেন দাদা। পাশাপাশি রাজবীর-নন্দিনীকে ‘ফাইনাল ওয়ার্নিং’ দিলেন মহারাজ।

'ফাইনাল ওয়ার্নিং রাজবীর-নন্দিনীকে, এটা ফ্যামিলি শো', লাগামছাড়া রোম্যান্স! ধমক সৌরভের
'ফাইনাল ওয়ার্নিং রাজবীর-নন্দিনীকে, এটা ফ্যামিলি শো', লাগামছাড়া রোম্যান্স! ধমক সৌরভের

. ‘দাদার দরবার’-এ সৌরভের ধমক ও অন্তিম হুঁশিয়ারি:

ঘর থেকে বের করে দেওয়ার হুমকি: পর্বের শুরুতেই রাজবীর দে এবং দুর্নিবার সাহার অভদ্র আচরণ এবং ফিজিক্যাল ভায়োলেন্সের কড়া সমালোচনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, বিগ বসের ঘরে এই ধরনের আচরণ আর একবার সহ্য করা হবে না, পুনরাবৃত্তি হলে সরাসরি শো থেকে বের করে দেওয়া হবে। পাশাপাশি বিগ বসকে ‘অপমান’ করার জন্য রাজবীরকে চূড়ান্ত কটাক্ষ করেন সৌরভ।

জীতু কামাল রাজবীরকে ঝামেলা থেকে দূরে রাখতে চেয়েছিলেন, কিন্তু উল্টে জীতুর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে অসম্মান করেন রাজবীর। পাশাপাশি অহেতুক খাবার নষ্ট করা নিয়েও রাজবীরকে কড়া ধমক দেন সৌরভ।

নন্দিনীর প্রভাবেই বদলে যাচ্ছেন রাজবীর?:

সৌরভ সরাসরি অভিযোগ করেন যে, প্রতিযোগী নন্দিনী দত্তের প্রভাবে পড়েই রাজবীর নিজের স্বভাব বদলে ফেলছেন এবং জীতু সহ বাড়ির অন্য সদস্যদের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন। নন্দিনীকে সৌরভ পরামর্শ দেন যাতে তিনি রাজবীরকে নিজের মতো গেমপ্ল্যান তৈরি করতে দেন। যদিও নন্দিনী সাফাই দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাড়ির বেশিরভাগ সদস্যই সহমত প্রকাশ করেন যে রাজবীর সবচেয়ে বেশি নন্দিনী দ্বারাই পরিচালিত হচ্ছেন।

এপিসোড শেষে হাতাাহাতি ও ধাক্কাধাক্কি:

‘দাদার দরবার’-এ সৌরভের এত বুঝানোর পরেও পর্বের একদম শেষলগ্নে রাজবীর ও জীতু কামালের মধ্যে ফের অনভিপ্রেত ঝামেলা বাঁধে। জীতুর‘পুতুল নিয়ে খেলো’ মন্তব্যে মেজাজ হারান রাজবীর। নন্দিনীর সঙ্গে জীতুর কথা কাটাকাটির মাঝে রাজবীর ঢুকে পড়লে জীতু ক্ষিপ্ত হয়ে তাঁকে বলেন যে, তাঁর বয়স অনেক কম, তাই তিনি এখনও বোধহয় পুতুল (গুড়িয়া) নিয়ে খেলেন। রাজবীরের কানে এই কথা যেতে তেড়ে যান জীতুর দিকে। ভরত কল, সৌরভ দাস-সহ বাকিরা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান। এই ঘটনা দেখে সৌরভ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রাজবীরকে প্রশ্ন করেন যে তিনি আদৌ বিগ বসের ঘরে থাকতে চান কি না। না হলে সৌরভ তাঁকে ঘর থেকে বার করার ব্য়বস্থা করে দেবেন।

শুধু তাই নয়, নন্দিনী-রাজবীরের ঘনিষ্ঠতার জেরেও অতিষ্ট সকলে তা সাফ জানিয়ে দেন মহারাজ। তিনি রাজবীর-নন্দিনীকে ‘ফাইনাল ওয়ার্নিং’ দিয়ে বলেন, ‘এটা একটা ফ্যামিলি শো। তোমরা যেরকম আচরণ করছো, আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে, বিগ বসকে বলতে বাধ্য হতে হবে যে তোমার এই শো-তে ডিজার্ব করো না। তোমাদের মধ্যে একটা বন্ডিং ছিল, তোমাদের মধ্যে একটা রোম্যান্স লোকে দেখেছে, যা দর্শক দেখেছে,পছন্দ করেছে। তাই আমি কিছু বলিনি কিন্তু তোমরা সব মাত্র ছাড়িয়ে যাচ্ছো’। সৌরভের এই কড়া কথা খানিক আশ্চর্য চোখেই হজম করেন দুজনে।

সব মিলিয়ে শনিবারের পর্বে বিগ বসের ঘরে রাজবীর, জীতু ও নন্দিনীকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More