Srijala-Nandini: বিগ বসের ঘরে নন্দিনীর ধাক্কায় রক্তাক্ত সৃজলা! উঠল ‘অসভ্য়,বেয়াদপ মেয়েকে’ বাদ দেওয়া দাবি
পর্দা থেকে বাস্তবের ভিলেন নন্দিনী দত্ত। বিগ বসের ঘরে সহ-প্রতিযোগী সৃজলা গুহ-কে টাস্ক চলাকালীন ফেলে দিয়ে নেটপাড়ার রোষের মুখে ‘বনলতা’।
বিতর্ক আর ড্রামার কেন্দ্রবিন্দু ‘বিগ বস বাংলা’-র ঘর যেন এখন আক্ষরিক অর্থেই যুদ্ধের ময়দান! ক্যাপ্টেন নির্বাচনের টাস্ক ঘিরে ঘটে গেল এক মারাত্মক ও মর্মান্তিক দুর্ঘটনা। সহ-প্রতিযোগী নন্দিনীর হিংস্র আক্রমণের মুখে পড়ে ঘোড়া থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়লেন অভিনেত্রী সৃজলা গুহ! মুখে, মাথায়, ঘাড়ে এবং হাতে মারাত্মক চোট পেয়ে যন্ত্রণায় চিৎকার করে ওঠেন সৃজলা।

এই ঘটনার পর নেটপাড়ায় নন্দিনীর বিরুদ্ধে উঠেছে আইনি ব্যবস্থা ও শো থেকে অবিলম্বে বিতাড়িত (Evict) করার জোর দাবি! নন্দিনীকে কটাক্ষে ভরিয়ে দিচ্ছেন সৃজলা ভক্তরা। নিরপেক্ষ দর্শকের চোখেও নন্দিনীর এদিনের কাণ্ড ক্ষমার অযোগ্য হয়ে দাঁড়িয়েচে।
ঘোড়ার ওপর ক্যাপ্টেন হওয়ার লড়াই, আর নন্দিনীর মারমুখী রূপ:
ক্যাপ্টেন হওয়ার শেষ দৌড়ে এগিয়ে ছিলেন তনুশ্রী, সৃজলা, মনামী, জিতু এবং রাজবীর। বিগ বসের নিয়ম ছিল কাঠের ঘোড়ায় চড়ে থাকতে হবে এবং আঘাত না করে প্রতিপক্ষকে টেনে নামাতে হবে। খেলা শুরু হতেই প্রথম শিকার হন রাজবীর, যাকে চতুরতার সাথে নামিয়ে দেন নন্দিনী। এরপরই নন্দিনীর নজর পড়ে সৃজলার দিকে। খেলা শুরুর ঠিক আগেই সৃজলা আশ্বাস দিয়েছিলেন যে তিনি নিরপেক্ষ থাকবেন, কিন্তু খেলা শুরু হতেই সব সমীকরণ বদলে যায়। প্রথমবার আক্রমণের সময় দুর্নিবার এগিয়ে এসে সৃজলাকে সামলে নিলেও, দ্বিতীয়বার নন্দিনী এতটাই মরিয়া হয়ে আক্রমণ চালান যে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহভাবে মুখ থুবড়ে মাটিতে পড়ে যান সৃজলা! যন্ত্রণায় কাতর সৃজলাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য বিগ বসের মেডিকেল রুমে পাঠাতে হয়। আপাতত তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।
‘বেয়াদব, ক্রিমিন্যাল!’: নন্দিনীর ওপর ক্ষোভে ফেটে পড়ল টলিপাড়া ও নেটপাড়া:
এই অনভিপ্রেত ঘটনার পরেই আগুনের মতো জ্বলে উঠেছে সোশ্যাল মিডিয়া। দর্শকদের স্পষ্ট কথা— বিনোদনের নামে এই ধরনের শারীরিক নির্যাতন সহ্য করা হবে না!নেটিজেনরা নন্দিনীকে 'বেয়াদব', 'অশিক্ষিত' এবং 'ক্রিমিন্যাল' অ্যাখ্যা দিয়ে লাল কার্ড দেখানোর দাবি তুলছেন। শুধু সাধারণ দর্শকই নন, নজিরবিহীনভাবে টলিউড ইন্ডাস্ট্রির ভেতরে থাকা একাধিক তারকাও নন্দিনীর এই হিংস্র আচরণের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। নন্দিনীর এই আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সঙ্ঘশ্রী, আয়েন্দ্রী, অনামিকারা। এখন দেখার, ঘরের ভেতরে এমন মারাত্মক কাণ্ড ঘটানোর পর সঞ্চলক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিগ বস নন্দিনীর বিরুদ্ধে কী কঠিন শাস্তি ঘোষণা করেন!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


