Bigg Boss Bangla Update: রাজবীর বনাম গোটা বিগ বস বাংলা! মনামি-সৃজলা-সায়কদের বললেন ‘চাঙ্গি মুঙ্গির দল’
মঙ্গলবার বিগ বস বাংলার এপিসোড হতে চলেছে ঝামেলা-অশান্তিতে ভরপুর। ঘরে প্রবেশ করেই রীতিমতো ঝড় তুলে দিয়েছে শিলিগুরির ছেলে রাজবীর। এবার তাঁর বিপক্ষে বলা চলে গোটা বিগ বস হাউজ।
দ্বিতীয় সপ্তাহের শুরুতেই বিগ বস বাংলায় এন্ট্রি নিয়েছে রাজবীর দে। শিলিগুড়ির ছেলে। আপাতত কাজ করছেন মুম্বইতে। আর বিগ বসে এন্ট্রি নিতে না নিতেই বাওয়াল শুরু করে দিয়েছেন। কখনো নন্দিনী আবার কখনো ঝিলম, ইতিমধ্যেই রাজবীরের কথা বলার ঢঙে বেশ বিরক্ত ঘরওয়ালারা। এরই মাঝে ঘরে ঢুকেই রাজবীরের স্বপ্ন সে ক্যাপ্টেন হবে।

মঙ্গলবার ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন বোঝা গেল, গোটা বিগ বস বাংলার ঘরের মানুষদের সঙ্গে তাঁর লড়াই শুরু হয়ে যায়। আচমকাই সে দখলে নিয়ে নেয় মনামীর খাট। আগেভাগে গিয়ে এই সিঙ্গেল খাটটি নিজের জন্য বেছে নিয়েছিলেন মনামী। ব্যস, শুরু ঝগড়া।
নিজের কথার ঝাঁঝে এর আগেও হাউজমেটদের রাগিয়ে দিয়েছেন রাজবীর। এবারেও তাই হলো। খাট নিয়ে চলমান বিতর্কের মাঝে আচমকা বলে বসেন, ‘কান ধরে সরি বলো সবাই’। ব্যস আর যায় কথায়, গোটা বিগ বসের ঘরই চলে যায় রাজবীরের বিপক্ষে।
বিগ বসের প্রোমোতে দেখা যাচ্ছে রাজবীরকে একঘরে করার পরামর্শ দিচ্ছেন ঝিলম সোহিনীকে। আর এতদিন চুপচাপ থাকা সায়ককেও এবার গলা তুলে ঝগড়ায় সামিল হতে দেখা গেল। ‘চাঙ্গি মুঙ্গির দল’ এমন মন্তব্য রাজবীর করতেই, প্রতিবাদ সায়কের। রাগে রীতিমতো পঞ্জাবির হাতা গোটাতেও দেখা যায়।
এদিকে, রাজবীর যখন ঘরে পা রাখতে না রাখতেই, শান্তিভঙ্গ করে গোটা ঘর মাথায় তুলে ঘরে থাকা সকলের বিরাগভাজন হয়েছেন, তখন তা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকেরা। একজন মন্তব্য করেন, ‘রাজবীর এতদিন পর শো-টা জমিয়েছে। এতদিন ন্যাকামো ফ্যামিলি মার্কা কনটেন্ট আসত। ছেলে প্রতিযোগীদের মধ্যে রাজবীরকে দেখে একমাত্র মনে হচ্ছে খেলতে এসেছে। এখন বিগ বসের টিআরপি আনবে এই রাজবীরই।’
আরেকজন লিখেছেন, ‘রাজবীর একাই একশো। সব কুটনিগুলো একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে ছেলেটার উপরে।’ অন্য জন লেখেন, ‘এবারে জমে গেছে। পুরো হিন্দি বিগ বসের ফিল আসছে। রাজবীর-জয়ীতারাই আসল। বাদবাকি সবাই ইমেজ বাঁচাতে ব্যস্ত।’
প্রসঙ্গত, গ্ল্যামার জগতে আসার আগে রাজবীর শিলিগুড়িতে একটি পোশাকের ব্যবসা চালাতেন। ২০১৭ সালে 'পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া' প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন। এর আগে রাজবীরকে দেখা গিয়েছিল এমটিভি রোডিজে। যা তাঁকে জাতীয় স্তরে পরিচিত করেন। কসৌটি জিন্দেগি কি ২-এ কেন্দ্রীয় চরিত্রেও ছিলেন রাজবীর। বাংলায় কাজ বলতে বিগ বস বাংলা-ই প্রথম। আর আপাতত বিগ বস ভক্তদের মুখে মুখে রাজবীরের নাম।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


