Jeetu-Dipendu: ‘মিথ্যে চোখের জল ফেলল’, জীতুকে ধুয়ে দিলেন দীপেন্দু! বিগ বস থেকে বেরিয়ে উগরালেন ক্ষোভ
জীতুর ‘কুমিরের কান্না’ নিয়ে ক্ষুব্ধ দীপেন্দু বিশ্বাস। বললেন, ‘আমরা স্পোর্টসম্যান, আমরা সত্যিটা বলি। হারলে হারব’।
রিয়েলিটি শো-এর ঘর থেকে বাদ পড়ে গিয়েছেন তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। আর শো থেকে বাদ পড়ার পর ঘরের ভেতরের একের পর এক বিস্ফোরক সত্যি সামনে এনে শোরগোল ফেলে দিলেন তিনি। জনতা বা দর্শকদের ভোটে নয়, বরং সহ-প্রতিযোগীদের ভোটাভুটিতেই শো থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে। যার জেরে ক্ষুব্ধ দর্শককুল। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি দীপেন্দুকে আঘাত করেছে, তা হলো সহ-প্রতিযোগী ও অভিনেতা জীতু কমলের চরম ‘দ্বিমুখী আচরণ’ ও মিথ্যে কথা! কী ঘটেছিল শো-এর শেষ দিনে?

শো থেকে বিদায় নেওয়ার সময় অভিনেতা জীতু কমল দীপেন্দুকে জড়িয়ে ধরে অত্যন্ত আবেগঘনভাবে বলেন— ‘তুমি বেরিয়ে যাও আমি চাইনি, আমি তোমাকে ভোট দিয়েছি’। কেবল মুখেই বলেননি, যাওয়ার সময় দীপেন্দুর সামনে চোখের জল ফেলতেও দেখা যায় জীতুকে। কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে দীপেন্দু জানতে পারেন যে, বাস্তব পরিস্থিতি ছিল একেবারেই উল্টো! জীতু কমল তাঁকে বাঁচানোর জন্য ভোট তো দেনইনি, বরং তাঁর বিপরীতেই ভোট দিয়ে মুখ বাঁচাতে মিথ্যের আশ্রয় নিয়েছিলেন।
‘মিথ্যের কোনো জায়গা নেই!’ জীতুকে তোপ দীপেন্দুর:
এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিয়ে প্রাক্তন এই ফুটবলার বলেন:'জীতু শেষ দিন আমাকে এসে বলল ‘তোমাকে ভোট দিয়েছি’, আর বেরিয়ে এসে দেখলাম আমাকে ভোটই দেয়নি! চোখের জল-টল দিয়ে এসেছিল যখন আমি বেরোচ্ছিলাম। সত্যটা বলা উচিত ছিল, মিথ্যের কোনো জায়গা নেই। আমি আজ অব্দি ওই ঘরে কারও সাথে মিথ্যে কথা বলিনি। আমরা স্পোর্টসম্যান, আমরা সত্যিটা বলি। হারলে হারব, কিন্তু সত্যিটা সামনাসামনি বলা উচিত ছিল।'
জীতুর এই মুখোশ খুলে যাওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন দীপেন্দু বিশ্বাস। ফুটবলারের এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর সোশ্যাল মিডিয়ায় জীতু কমলের ভক্তদের উদ্দেশ্যেও নেটিজেনদের কটাক্ষ করতে দেখা গেছে।
ওদিকে সোমবার ফের বড়সড় ঘটনা ঘটবে বিগ বসের ঘরে। সপ্তাহের শুরুতেই বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে পারেন ঝিলাম গুপ্ত, জল্পনা নেটপাড়ায়। নাকি থাকে রাখা হবে সিক্রেট রুমে? সবই ক্রমশ প্রকাশ্য।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


