ইঁদুর গানে রয়েছে এঁরই অনুপ্রেরণা, জানা গেল ডিজে মাউজ ঝিলমের বিশেষ বান্ধবীর পরিচয়
বিগ বসের ঘরে ঝিলম গুপ্ত নিজের প্রিয় মানুষের নাম সামনে না আনলেও, অবশেষে জানা গেল সেই বান্ধবীর পরিচয়। সেরামিক আর্ট, হ্যান্ডমেড বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেন তিনি। এমনকী, ঝিলমের একটি বইয়ের প্রচ্ছদও এঁকে দিয়েছেন।
বিগ বসের ঘরে একাধিকসময় ঝিলম গুপ্তা-র মুখে শোনা গিয়েছে তাঁর বিশেষ বান্ধবী-র কথা। এমনকী, তাঁর ‘ইঁদুর’ গানের পিছনে যে অনুপ্রেরণা এই বান্ধবীরই তা-ও জানিয়েছিলেন ঝিমল বারবার। বিগ বসের ঘরে নিজের প্রিয় মানুষের নাম সামনে না আনলেও, অবশেষে জানা গেল সেই বান্ধবীর পরিচয়।

ঝিলম গুপ্তার সেই বিশেষ বন্ধু ও কাছের বান্ধবী হলেন পৌলমী গুহ। শুরুটা হয়েছিল ‘বিগ বসেরই ঘরে বাড়ে রক্ত চলাচল’ দিয়ে। টয়লেট পেপারে লিপলাইনার ব্যবহার করে গান লিখেছিলেন ঝিলম। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে টাস্ক দেন প্রতি সপ্তাহে বানাতে হবে নতুন নতুন গান। আর দাদার সেই দাবি মেনেও চলেছেন ঝিলম। এসেছে ইঁদুর গানের নানান সংস্করণ। যদিও ঝিলম বারবার স্পষ্ট করে দিয়েছেন যে, এর কৃতিত্ব তিনি নিজে নিতে চান না। জানিয়েছেন, এই অবদান অন্য কারও।
এবার এক পডকাস্ট চ্যানেলে দেখা মিলেছে ঝিলমের সেই ‘বিশেষ বন্ধু’ পৌলমীর। সেরামিক আর্ট, হ্যান্ডমেড বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ও ঝিলমের একাধিক ছবিও রয়েছে। এমনকী ঝিলমের লেখা একটি বইয়ের প্রচ্ছদও পৌলমীরই করা।
পডকাস্টে এসে ইঁদুরের রহস্য ভেদ করে পৌলমী জানান, ‘আসলে একটা সময় আমার গাড়িতে রোজ ইঁদুর ঢুকত। আর আমি ওর কাছে এই নিয়ে রোজ অভিযোগ করে বলতাম যে আবার ইঁদুর ঢুকে গেছে। তখন আমরা দু’জন খালি ‘ইঁদুর ইঁদুর’ করতাম। সেই থেকে ওর মাথায় ঢুকে গিয়েছিল শব্দটা। সেটা নিয়েই গান বানিয়ে ফেলল।’
একইসঙ্গে পৌলমী জানিয়েছেন যে, ঝিলম বরাবরই এরকম শান্ত স্বভাবের। একেবারেই চিৎকার করে ঝগড়া তাঁর দ্বারা হয় না। গান লিখতে ভালোবাসে। তাই মাঝে মাঝে পৌলমীর মনে হয়, বিগ বসের ঘরে ঢুকে তিনিই একটু বান্ধবীর হয়ে ঝগড়া করে আসবেন।তবে ঝিলমকে ঘরের কাজ করতে দেখে খুব খুশি পৌলমী। মস্করা করে বলেন, এই একটা কারণে তিনি বিগ বসকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চান।
ঝিলম পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের বাসিন্দা। মধ্যবিত্ত জীবনের নানা সাধারণ বিষয়, বাংলা সিরিয়াল এবং সামাজিক নানা বিষয় নিয়ে কখনো মজাদার, কখনো আবার ব্যাঙ্গাত্মক ভিডিয়ো বানাতে দেখা গিয়েছে ঝিলমকে। পাভেলের পরিচালনায় ‘কলকাতা চলন্তিকা’ নামে একটি সিনেমায় কাজ করেছেন ঝিলম। এমনকী, বলিউডের খ্যাতনামা পরিচালক-প্রযোজকের কাছ থেকেও এসেছিল অভিনয়ের প্রস্তাব। আপাতত তিনি নিরঞ্জন, দুর্নিবার, সৃজলা, রাজবীর, নন্দিনী, মনামীদের সঙ্গে বিগ বস বাংলার ঘরে বন্দি।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


