আইসিইউ-তে বিগ বস প্রতিযোগী! অবস্থার চরম অবনতি, মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই
৩২ বছরে স্বামীহারা, দু-বছর পর শরীরে ক্যানসারের উপস্থিতি জানতে পারেন অভিনেত্রী। জীবন যেন দুঃস্বপ্ন রেনুর।
মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে 'বিগ বস মালয়ালম ৭' খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রেণু সুধি (Renu Sudhi)! সম্প্রতি পঞ্চম রাউন্ড কেমোথেরাপির পরই হুট করে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। বর্তমানে কোট্টায়ামের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ (ICU)-তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তাঁর বন্ধু তথা সহ-প্রতিযোগী সারিকা কেবি (Sarika KB) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে রেণুর বর্তমান আশঙ্কাজনক পরিস্থিতির কথা প্রকাশ করে ভক্তদের কাছে প্রার্থনার আর্জি জানিয়েছেন।
‘প্লেটলেট কমে গেছে মারাত্মকভাবে, আর কিমো সহ্য করতে পারবে না শরীর!’
ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে সারিকা জানান, ‘বাস্তব বড় কঠিন, আর আজ আমি আপনাদের সেই কঠিন সত্যটাই জানাতে এসেছি। আমার প্রিয় বন্ধু রেণুর অবস্থা অত্যন্ত শোচনীয়। ও আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রক্তে প্লেটলেট কাউন্ট আশঙ্কাজনকভাবে কমে গেছে। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন যে রেণুর শরীর আর কোনো কেমোথেরাপি সহ্য করার অবস্থায় নেই, হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না।’
খাওয়া-দাওয়া পুরোপুরি বন্ধ থাকায় রেণুর শরীরে 'PICC লাইন' বসানো হয়েছে। ভক্তদের উদ্দেশ্যে সারিকা আবেগঘন গলায় আর্জি জানান, যেন সবাই মিলে রেণুর দ্রুত সুস্থতার জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন।
৩২ বছরে স্বামীহারা, ৩৪ বছরে ক্যান্সার— জীবন যেন এক ট্র্যাজেডি!
রেণুর ব্যক্তিগত জীবন কোনো ট্র্যাজেডি সিনেমার চেয়ে কম নয়। ২০২৩ সালে মাত্র ৩২ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী তথা বিখ্যাত কমেডিয়ান কোল্লাম সুধিকে হারান রেণু। দুই সন্তানকে নিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, তখনই স্তন ক্যান্সার (Breast Cancer) থাবা বসায় তাঁর শরীরে।
কিছুদিন আগেই পঞ্চম কিমোর পর আশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেণু লিখেছিলেন— ‘আর মাত্র একটি কেমো বাকি, অবশেষে শেষের মুখে!’ কিন্তু সেই লড়াই শেষ হওয়ার আগেই হঠাৎ এই দুর্ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর পরিবার ও অনুরাগীরা। এখন পুরো দক্ষিণ ভারতের চোখ রেণুর অলৌকিক কামব্যাকের দিকে!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


