বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক! FIR নাটু নাটু গায়কের বিরুদ্ধে, কী ঘটেছে?
বিশাখাপত্তনমের এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ গায়কের নামে, মুখ খুললেন রাহুল।
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক মহিলার দায়ের করা এফআইআরে (FIR) নাম জড়াল তেলুগু বিনোদন জগতের পরিচিত মুখ তথা ‘বিগ বস তেলুগু ৩’ বিজয়ী বিখ্যাত গায়ক রাহুল সিপলিগঞ্জ-এর (Rahul Sipligunj)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, মানসিক হেনস্থা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাহুল ছাড়াও গায়কের স্ত্রী হরিণ্যা রেড্ডি এবং মূল অভিযুক্ত কার্পুরাপ্লু রাহুল রেড্ডিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

বিষয়টি সামনে আসতেই মুখ খুলেছেন ‘নাটু নাটু’ খ্যাত গায়ক রাহুল সিপলিগঞ্জ।
কী এই মামলা? পুলিশের বক্তব্য
বিশাখাপত্তনমের এমভিপি কলোনি (MVP Colony) থানা এবং পরবর্তীতে উইমেন পুলিশ স্টেশনে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে:
ডেটিং অ্যাপ সূত্রে আলাপ: অভিযোগকারিণী জানান, ২০২৩ সালে ডেটিং অ্যাপ 'বাম্বল' (Bumble)-এর মাধ্যমে তাঁর আলাপ হয় কার্পুরাপ্লু রাহুল রেড্ডির সঙ্গে।
প্রতারণা ও হুমকি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তরুণী বিয়ের দাবি জানালে, রাহুল রেড্ডির পরিবারের সদস্য ও বন্ধুরা (যার মধ্যে গায়ক রাহুল সিপলিগঞ্জ ও তাঁর স্ত্রীও রয়েছেন) তরুণীকে সম্পর্ক থেকে সরে আসার জন্য ভয় দেখায় ও হুমকি দেয়।
তদন্তকারী এসিপি (ACP) জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ১৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালানো হচ্ছে।
‘আইন ও নির্যাতিতার কাছেই জবাবদিহি করব’— রাহুলের প্রতিক্রিয়া
পুরো ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দিয়েছেন গায়ক। ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রাহুল সিপলিগঞ্জ জানান, 'অভিযোগকারিণী, আমার স্ত্রী হরিণ্যা রেড্ডির আত্মীয়। ওই তরুণী এবং ওঁর মধ্যে ব্যক্তিগত বিবাদের জেরেই প্রথম গণ্ডগোল শুরু হয়। থানা-পুলিশ পর্যন্ত গড়ালেও পরবর্তীতে দু'জনের মধ্যে বিষয়টি মিটে যায় (Compromise)। কিন্তু এফআইআরে নাম থাকা এক আইনজীবীর উসকানিতেই আমার নাম জড়ানো হয়েছে এবং খবরটি ফাঁস করা হয়েছে।'
আত্মগোপনের খবর ও মিটমাটের দাবি
গায়ক জানান, তিনি কোথাও পালিয়ে যাননি বা ফোন বন্ধ করেননি; শুরু থেকেই পুলিশ প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করছেন। গায়কের দাবি—নির্যাতিতা নাকি নিজেই গায়ককে জানিয়েছেন, ওই আইনজীবীর ফাঁদে পা দিয়েই তিনি সকলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন।
আপস চুক্তি: রাহুল জানান, জুলাই মাসের ভিডিও প্রমাণ রয়েছে যেখানে তরুণী ও মূল অভিযুক্তকে একসঙ্গে দেখা গেছে এবং দু’জন বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছেন।
গায়ক স্পষ্ট করে দিয়েছেন— এই ইস্যুতে অযথা বিতর্ক তৈরির মানে হয় না, কারণ তিনি কেবল আইন এবং সংশ্লিষ্ট তরুণীর কাছেই সত্য তুলে ধরতে দায়বদ্ধ।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


