Bikram Chatterjee: আইসিইউতে ভর্তি বিক্রমের মা, কী হল হঠাৎ? এখন কেমন আছেন তিনি?
Bikram Chatterjee: কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে বিক্রমের তারকাটা ও বাবা। আসন্ন সিরিজ এবং সিনেমার প্রচার নিয়ে এখন ভীষণ ব্যস্ত বিক্রম, তারমধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতার মা। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এখন কেমন আছেন বিক্রমের মা?
Bikram Chatterjee: কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে বিক্রমের ‘তারকাটা’ ও ‘বাবা’। আসন্ন সিরিজ এবং সিনেমার প্রচার নিয়ে এখন ভীষণ ব্যস্ত বিক্রম, তারমধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতার মা। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এখন কেমন আছেন বিক্রমের মা?
আইসিইউতে ভর্তি বিক্রমের মা
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বিক্রমের মা। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। যাবতীয় সমস্ত পরীক্ষাও করানো হয়েছে। তবে আপাতত আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতার মা। খুব সম্ভবত আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসতে পারেন তিনি।
‘তারকাটা’ সিরিজ মুক্তি পেতে চলেছে জি ফাইভ বাংলার পর্দায়। পরিচালনা করেছেন শমীক রায় চৌধুরী। এই সিরিজে বিক্রম অভিনয় করবেন একজন পুলিশ অফিসারের ভূমিকায় যে কোনও ঘটনার পর সবকিছু ভুলে যায়। একসময়ের পুলিশ অফিসার হয়ে যায় ডিটেকটিভ।
বিক্রম ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, ময়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য প্রমুখকে। তবে শুধুমাত্র এই সিরিজে বিক্রম অভিনয় করেছেন তা নয়, প্রযোজনার দায়িত্ব রয়েছেন তিনি।
আগামী ১৯ জুন অর্থাৎ ফাদার্স ডে উপলক্ষে মুক্তি পাবে বিক্রমের ছবি ‘বাবা’। জিৎ পরিচালিত এই ছবিতে একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবার ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম। এছাড়াও অভিনয় করবেন অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর, কিরণ মজুমদার প্রমুখ।
Home/Entertainment/Bikram Chatterjee: আইসিইউতে ভর্তি বিক্রমের মা, কী হল হঠাৎ? এখন কেমন আছেন তিনি?