Binita Chatterjee: রাজনৈতিক চাপে বাংলা ছেড়েছিলেন ‘মেমবউ’ বিনীতা, পালাবদলের পর কী সিদ্ধান্ত নিলেন?
Binita Chatterjee: স্টার জলসার পর্দায় একটি ধারাবাহিক ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল, যার নাম ছিল মেমবউ। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রের অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বিনীতা চট্টোপাধ্যায়। সৌরভের বিপরীতে এই একটি ধারাবাহিক এই অভিনয় করেছিলেন তিনি।
Binita Chatterjee: স্টার জলসার পর্দায় একটি ধারাবাহিক ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল, যার নাম ছিল ‘মেমবউ’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রের অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বিনীতা চট্টোপাধ্যায়। সৌরভের বিপরীতে এই একটি ধারাবাহিক এই অভিনয় করেছিলেন তিনি। এরপর আর বাংলা ধারাবাহিকে দেখা যায়নি অভিনেত্রীকে।
রাজনৈতিক চাপে বাংলা ছেড়েছিলেন ‘মেমবউ’ বিনীতা
বিনীতার গায়েব হয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক মতভেদ
দীর্ঘ ১৫ বছরে এই ইন্ডাস্ট্রি রাজনৈতিক চাপে পড়ে যে দুর্বিসহ সময় কাটাচ্ছিল, সেই কঠিন সময়ের অন্যতম সাক্ষী ছিলেন বিনীতা চট্টোপাধ্যায়ও। ‘মেম বউ’ ধারাবাহিকের পর কেন তিনি বাংলা ছেড়ে দিয়ে মুম্বই পাড়ি দিলেন, কেন এতটা জনপ্রিয়তা অর্জন করার পরেও আর ছোট পর্দায় অভিনয় করলেন না তিনি? প্রশ্ন উঠতেই অভিনেত্রীর মুখে শোনা গেল প্রাক্তন সরকারের কথা।
সম্প্রতি টলি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিনীতা বলেন, ‘আমি যে সময় ধারাবাহিককে অভিনয় করছিলাম তখন আমি এইটুকুই দেখলাম যে বাংলায় অভিনয় করতে গেলে রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে হবে। কিন্তু আমি একেবারে সেটা চাইছিলাম না। তাই আমি ধীরে ধীরে মুম্বইতে কাজ শুরু করি। ওয়েব সিরিজ থেকে সিরিয়াল সবেতেই অভিনয় করি। ওখানেই আমার বিয়ে হয়। এখন একটা নিজেদের প্রোডাকশন হাউজও আছে।’
রাজনৈতিক পালাবদলের পর আবার বাংলায় ফিরে আসার কথা শুনতে পাওয়া গেল অভিনেত্রীর মুখে। তিনি বলেন, ‘খুব তাড়াতাড়ি আমি আবার বাংলায় ফিরে আসব। একজন অভিনেত্রী এবং প্রযোজক হিসাবে। আমার মতো অনেকেই যারা শুধুমাত্র কাজ করতে চেয়েছিলেন, রাজনীতি করতে চাননি আমার মনে হয় তারা সকলে এবার ফিরে আসবেন।’
অভিনেত্রীর কথায়, ‘প্রত্যেকটা মানুষের একটি রাজনৈতিক মতামত রয়েছে। সেটা ভেঙে যদি কোন সরকার জোর করে নিজেদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য বলে সেটা একেবারেই উচিত নয়। আমি চাই নতুন সরকার যাতে শুধুমাত্র ট্যালেন্টের ওপর জোর দিয়েই মানুষকে কাজ দেন। ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক প্রভাব বন্ধ হোক এইটুকুই চাই আমি।’
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘ক্লোন’ ছবিতে কাজ করেছিলেন বিনীতা। যদিও এই ছবিটি এখনও মুক্তি পায়নি। রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেত্রী বলেন, এমন একটা বদল হয়ত রাহুলদা দেখলে ভীষণ খুশি হতেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হল না।
Home/Entertainment/Binita Chatterjee: রাজনৈতিক চাপে বাংলা ছেড়েছিলেন ‘মেমবউ’ বিনীতা, পালাবদলের পর কী সিদ্ধান্ত নিলেন?