Bipasha Basu: ‘৪০-এ এসে ২০ বছরের ছুঁড়ীর মতো শরীর চাওয়া…’, মা হওয়ার পর লাগাতার বডি শেমিং, কড়া জবাব বিপাশার

একটা সময় বলিপাড়ার অন্যতম কাঙ্খিত নারী ছিলেন বিপাশা বসু, তাঁর নির্মেদ শরীর দেখে তাক লাগত সকলের। কিন্তু মেয়ের জন্মের পর ওজন বেড়েছে নায়িকার। সেই ট্রোল নিয়ে মাথা ঘামাতে না-রাজ বঙ্গ সুন্দরী।

Published on: Sep 6, 2026, 09:00:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের অন্যতম ফিটেস্ট অভিনেত্রী হিসেবে বরাবরই পরিচিত বিপাশা বসু। ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে দীর্ঘ দিন ধরে মহিলাদের উৎসাহিত করে এসেছেন তিনি। তবে মাতৃত্বের পর নারীদেহের সৌন্দর্য ও ওজন নিয়ে সমাজের অবাস্তব প্রত্যাশা এবং সোশ্যাল মিডিয়ায় চলা কুরুচিকর ট্রোলিং নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। ‘এল ইন্ডিয়া’ (Elle India) ম্যাগাজিনের কভার শুটিংয়ে এসে তিনি মা হওয়ার পর তাঁর শরীর নিয়ে চলা তীব্র কটাক্ষের কড়া জবাব দিয়েছেন।

‘৪০-এ এসে ২০ বছরের ছুঁড়ীর মতো শরীর চাওয়া…’, মা হওয়ার পর কটাক্ষ, জবাব বিপাশার
‘৪০-এ এসে ২০ বছরের ছুঁড়ীর মতো শরীর চাওয়া…’, মা হওয়ার পর কটাক্ষ, জবাব বিপাশার

মাতৃত্বের পর কঠিন ট্রোলিংয়ের অভিজ্ঞতা:

২০২২ সালের ১২ নভেম্বর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে নিজের প্রথম সন্তান, কন্যা দেবী বসু সিং গ্রোভারকে স্বাগত জানান বিপাশা। মা হওয়ার পর তাঁর শারীরিক পরিবর্তনের জন্য তাঁকে ব্যাপকভাবে কটাক্ষের শিকার হতে হয়েছিল। এ প্রসঙ্গে বিপাশা বলেন:

"নারীদেহ নিয়ে আলোচনাগুলো এখনও বড্ড অদ্ভুত! মা হওয়ার পর ৪০ বছর বয়সে পৌঁছেও আপনার কাছে আশা করা হয় আপনি যেন অলৌকিক ভাবে আবার আপনার ২০ বছরের তরুণী বয়সের চেহারায় ফিরে যাবেন। কিন্তু সমাজ এটা দেখে না যে একজন নতুন মা সন্তান, পরিবার এবং নিজের জীবন সামলাতে কতটা পরিশ্রম করছেন। কেউ সত্যিটা বোঝে না, সবাই শুধু আপনার পুরোনো চেহারায় ফিরে আসার অপেক্ষা করে।"

"কোনো ট্রোল আমাকে ভাঙতে পারবে না":

কিছু ছবি শিকারি (Paparazzi)-র অসংবেদনশীল আচরণ এবং সোশাল মিডিয়ার কুৎসিত মন্তব্যের মুখোমুখি হয়েও নিজের আত্মবিশ্বাস হারাননি অভিনেত্রী। তিনি স্পষ্ট জানান, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী একজন মানুষ। বাইরের কোনো কোলাহল বা নেতিবাচক মন্তব্য তাঁকে প্রভাবিত করতে পারে না। তিনি জানেন তাঁর নিজের পথচলা কতটা কষ্টের এবং কখন তাঁকে কী করতে হবে।

পর্দায় ও ব্যক্তিগত জীবনে বিপাশা:

২০১৫ সালে 'অ্যালোন' (Alone) ছবির সেটে করণ সিং গ্রোভারের সঙ্গে প্রথম সাক্ষাৎ বিপাশার। ২০১৬ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। কাজের ক্ষেত্রে, বিপাশাকে শেষবার দেখা গিয়েছিল এমএক্স প্লেয়ারের (MX Player) ওয়েব সিরিজ 'ডেঞ্জারাস'-এ (Dangerous), যা ছিল তাঁর ওটিটি অভিষেক। বর্তমানে বড় পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও কন্যা দেবীকে নিয়ে সংসার ও নিজের জীবন তারিয়ে তারিয়ে উপভোগ করছেন বঙ্গতনয়া।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More