Kangana: ‘কঙ্গনা মোদীকে যা দিয়েছে,সেটা আমিও দিতে পারব’, অশালীন কটাক্ষ রাখির! 'ঝাড়ুদারের চাকরিও..', পালটা জবাব BJP MP-র

কঙ্গনা ও স্মৃতি ইরানিকে নিয়ে কটূক্তি রাখি সাওয়ান্তের। চুপ থাকলেন না মাণ্ডির বিজেপি সাংসদ। 

Published on: Sep 14, 2026, 19:30:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিতর্ক আর কঙ্গনা রানাওয়াত—দু’টি যেন সমার্থক। আবার সেই সঙ্গে রাখি সাওয়ান্ত যুক্ত হলে নেটপাড়ার পারদ চড়বে, সেটাই স্বাভাবিক। সম্প্রতি বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে অশালীন ও বিতর্কিত মন্তব্য করেছিলেন রাখি সাওয়ান্ত। এবার সেই মন্তব্যের বিরুদ্ধে ইনস্টাগ্রাম স্টোরিতে রাখিকে ধুয়ে দিলেন ‘এমার্জেন্সি’ খ্যাত অভিনেত্রী।

‘কঙ্গনা মোদীকে যা দিয়েছে,সেটা আমিও দিতে পারব’, কটাক্ষ রাখির! 'ঝাড়ুদারের চাকরিও..', পালটা জবাব MP-র
‘কঙ্গনা মোদীকে যা দিয়েছে,সেটা আমিও দিতে পারব’, কটাক্ষ রাখির! 'ঝাড়ুদারের চাকরিও..', পালটা জবাব MP-র

রাখির নাম সরাসরি না নিলেও তাঁর চরিত্রহননের চেষ্টার জবাব দিয়ে কঙ্গনা লেখেন, ‘শুধু উনি একা নন, বেশিরভাগ ব্যর্থ ও হিংসুটে মানুষ নিজেদের ব্যর্থতা, ইগো আর হিংসাকে ঢাকা দিতে সফল নারীদের চরিত্রহনন করতে উঠেপড়ে লাগেন। তবে সময় এসেছে এইসব বারবার হওয়া উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ বা প্রকাশ্যে চরিত্রহননের চেষ্টায় অপমানিত হওয়া বন্ধ করার। নিজেদের নির্দোষ প্রমাণের জন্য অযথা স্পষ্টীকরণ দেওয়া এবার বন্ধ করা উচিত।’

‘আমার ১% সাফল্য পেয়ে দেখান, তারপর কথা বলবেন’

কঙ্গনা এখানেই থেমে থাকেননি। সোশ্যাল মিডিয়ায় রাখির মতো সমালোচকদের একহাত নিয়ে তিনি কড়া ভাষায় যোগ করেন, ‘সাফল্যের জন্য তোমরা সব কিছু করতে প্রস্তুত, কিন্তু দুঃখের বিষয় হলো—কারোর কাছ থেকেই তোমাদের কিছু নেওয়ার নেই। কোনও গুণ বা প্রতিভা না থাকলে একটা ঝাড়ুদারের চাকরিও পাওয়া যায় না! তাই কোনো সুযোগ সুবিধা পেলেও তোমরা কোথাও পৌঁছাতে পারবে না। শান্ত হয়ে বসো, আমার রিলস দ্যাখো আর কাঁদতে থাকো!’

প্রসঙ্গত, এর আগেও সিজেপি (CJP) প্রতিবাদ নিয়ে মুখ খোলায় কঙ্গনাকে ‘নর্দমার মুখ’ বলে কটাক্ষ করেছিলেন রাখি। সেই প্রসঙ্গ টেনে কঙ্গনা ক্ষোভ উগরে দিয়ে বলেন—আশুতোষ রানা, সোনু সুদ, তাপসী পান্নু কিংবা রাখি সাওয়ান্তের মতো মানুষজন অনবরত তাঁর চরিত্র, পরিবার ও লালন-পালন নিয়ে বাজে কথা বলে মিডিয়ার নজর কাড়তে চান।

কঙ্গনার ইনস্টা স্টোরি
কঙ্গনার ইনস্টা স্টোরি

কঙ্গনার সাফ কথা, ‘আমার সাফল্যের ১% অর্জন করে দেখান, তারপর আপনাদের মতামত শুনব। সমস্ত ব্যর্থ আর অকেজো মানুষ সব সময় আমাকে গালিগালাজ করে। আমি শুধু তাঁদের কথাই শুনব, যাঁরা আমার চেয়ে বেশি সফল!’

বর্তমানে বালরাজ ঘাই ও অশনীর গ্রোভারের সাথে সময় রায়নার ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ শো-তে কাজ করে চর্চায় আছেন রাখি। অন্যদিকে কঙ্গনাকে শেষ দেখা গিয়েছিল ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More