'কখনও বাছবিচার করেনি, ও আমার ছোট্ট ভাই…', দেবের সকলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে রূপা

তৃণমূলের বর্তমান সাংসদ দেব। তাই আলোচনায় বারবার উঠে আসছে নায়কের নামও। তবে দেব শুরু থেকেই ব্যতিক্রমী, সেই মত রূপারও। এবার এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

Published on: May 18, 2026, 10:17:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পর বাংলার রাজনীতিতে উঠেছে পরিবর্তনের ঝড়। ২০০-এর বেশি আসন নিয়ে বিরাট সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে এই পালাবদলের পর থেকেই টলিপাড়ার নানা কলাকুশলী তাঁদের মতো করে মত প্রকাশ করেছেন। অনেকের মতেই বিগত কয়েক বছর ধরে চলা টলিপাড়ার ‘বিশ্বাস রাজ’ আর ব্যান কালচারে জন্য বাংলার ছবি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয় অনেকে কাজ না পেয়ে হয়েছেন কোণঠাসা। তবে নতুন সরকারের কাছে তাঁদের সকলেই দাবি যাতে এই ব্যান কালচার থেকে টলিউড মুক্ত হয়। তবে ২৬-এর নির্বাচনে পালাবদলের পর সবুজ শিবিরে থাকা বেশ কিছু তারকাকে নানা কটূক্তি শুনতে হয়েছে। ফলে তাঁরাও বেশ মুষড়ে পড়েছেন। সেই জায়গা থেকেই বারবার একটা প্রশ্ন উঠে আসছে এবার তাঁদের কাজের ভবিষৎ তবে কী?

'কখনও বাছবিচার করেনি, ও আমার ছোট্ট ভাই…', দেবের সকলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে রূপা
'কখনও বাছবিচার করেনি, ও আমার ছোট্ট ভাই…', দেবের সকলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে রূপা

যদিও শাসকদলের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ প্রত্যেকেই জানিয়েছেন। কোনও ব্যান কালচারকে প্রশয় দেওয়া হবে না। সকলে কাজ করবে।

তৃণমূলের বর্তমান সাংসদ দেব। তাই আলোচনায় বারবার উঠে আসছে নায়কের নামও। তবে দেব শুরু থেকেই ব্যতিক্রমী, সেই মত রূপারও। এবার এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

সৌজন্যের রাজনীতিতেই বিশ্বাসী দেব। অন্য দলের সদস্যদের প্রতি কখনও অশ্রদ্ধা করতে দেখা যায়নি নায়ককে। তিনি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী শিল্পীদের নিয়েও তাঁর ছবিতে টানা কাজ করেছেন। তাঁর ছবিতে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু, রুদ্রনীল ঘোষ, স্বয়ং রূপা গঙ্গোপাধ্যায়ও কাজ করেছেন। তা জন্য অবশ্য অনেক সময়ই সরকারি হল যেমন দেবের কিছু ছবি নন্দনে জায়গা পায়নি।

এমনকী দেব অনির্বাণের অলিখিত ব্যান নিয়েও সমালোচনা করতে ছাড়েননি। স্বরূপ বিশ্বাসের বিপরীতে গিয়ে উল্টো সুরেরও অনেক সময় সুর চড়াতে দেখা গিয়েছে দেবকে। তাই তাঁর প্রসঙ্গ উঠতেই রূপা বলেন, ‘একমাত্র দেব ব্যতিক্রম। ভীষণ প্রিয় ছেলে আমার। আমি ভীষণ ভালোবাসি ওঁকে। দেব একটা নিদর্শন মানুষের কাছে বারবার রাখতে চেয়েছে যে সবাই একত্রিত হয়েছে। ভাগ বাঁটোয়ারা করবেন না। ওঁর তরফ থেকে যতটা করা যায়, ততটা করেছে। কখনও বাছবিচার করেনি। ও আমার ছোট্ট ভাই।’

কাজের সূত্রে, দেবকে এরপর ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’তে দেখা যাবে। এর পাশাপাশি ইতিমধ্যেই দেবের বহুল প্রতীক্ষিত ছবি 'দেশু ৭'-এর প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। চলছে রেইকি। এই ছবির হাত ধরে অনেক বছর পর একসঙ্গে জুটিতে কাজ করবেন দেব-শুভশ্রী।