পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব চলছে আজ। রাজ্য জুড়ে আজ টানটান উত্তেজনার। যদিও বাংলার রাজনীতির ময়দানে এগিয়ে বিজেপি। রাজ্য জুড়ে কার্যত গেরুয়া ঝড়। আর তার মধ্যেই হুগলিতে তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম ধ্বনি। প্রত্যুত্তরে কী বললেন সাংসদ-অভিনেত্রী?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব চলছে আজ। রাজ্য জুড়ে আজ টানটান উত্তেজনার। যদিও বাংলার রাজনীতির ময়দানে এগিয়ে বিজেপি। রাজ্য জুড়ে কার্যত গেরুয়া ঝড়। আর তার মধ্যেই হুগলিতে তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম ধ্বনি। প্রত্যুত্তরে কী বললেন সাংসদ-অভিনেত্রী?
রচনাকে দেখে পড়ল জয় শ্রী রাম স্লোগান।
হুগলিতে রচনাকে দেখে জয় শ্রীরাম ধ্বনি। রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন রচনা সেই সময়ই তাঁর দিকে ধেয়ে আসে জয় শ্রীরাম ধ্বনি। তা শুনেই একগান হাসি হেসে জবাব দিলেন রচনা।
তাঁকে বলতে শোনা যায়, ‘রাম সবার, রাম সারা ভারতবর্ষের আপনাদের একার নয়।’ এরপরই তিনি সাংবাদিকদের বলেন, ‘তাঁরা জানেন আমি টিএমসি করি। আমাকে দেখে জয় শ্রীরাম বললেন। তাই আমি বললাম, রাম সারা ভারতবর্ষের জন্য রয়েছেন। রাম শুধু বিজেপির জন্য নয়। রাম তো আমাদের ভগবান। আমরা রামকে পুজো করি। সারা ভারতবর্ষের জন্য তিনি ভগবান। তাই জয় শ্রীরাম বলতে তো কোনও অসুবিধা নেই। কিন্তু আমরা জয় বাংলাও বলি। তাই সব কিছুই আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের ১৪ কোটি ভগবান আছেন। আমরা সবাইকে মানি।’
প্রসঙ্গত, পরিবর্তন না প্রত্যাবর্তন? জনতার রায় কোন দিকে যায়, সে দিকেই এখন চোখ পশ্চিমবঙ্গবাসীর। এবার রাজ্যের মসনদে কে বসতে চলেছে? তা উত্তর অবশ্য দেবে সময়। তবে রাজ্য জুড়ে ইতিমধ্যেই পদ্ম দাপট চোখে পড়ার মতো।
গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। ১৬ জেলার মোট ১৫২টি আসনে সেই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সেই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুর জেলাতেও ভোট হয়েছিল সেদিন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট হয়েছিল ২৯ এপ্রিল। ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ২য় দফার ভোট যে যে জায়গায় হয়েছিল তা একপ্রকার তৃণমূল কংগ্রেসের গড় ছিল।