'ব্রিটিশ হ্যাংওভার থেকে বেরোন, না পারলে দেশ ছাড়ুন', এলিট হিন্দুদের ‘শাসানি’ কাজলের বোনের

মোদী সরকারের বিরুদ্ধে দেশের তথাকথিত ‘শিক্ষিত ও এলিট’ শ্রেণীর অন্ধ সমালোচনাকে কটাক্ষ করে ক্ষোভ উগরে দিলেন কাজলের বোন।

Published on: Oct 12, 2026, 09:00:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সাম্প্রতিক সময়ে দেশে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক ও বিক্ষোভ। বিভিন্ন মহলে সরকারের নীতির তীব্র সমালোচনা করা হচ্ছে। তবে এই পরিস্থিতির মাঝেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেন বলিউড অভিনেত্রী তথা কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। দেশের তথাকথিত ‘শিক্ষিত ও এলিট’ শ্রেণীর অন্ধ সমালোচনাকে কটাক্ষ করে ক্ষোভ উগরে দিলেন তিনি।

'ব্রিটিশ হ্যাংওভার থেকে বেরোন, না পারলে দেশ ছাড়ুন', এলিট হিন্দুদের ‘শাসানি’ কাজলের বোনের
'ব্রিটিশ হ্যাংওভার থেকে বেরোন, না পারলে দেশ ছাড়ুন', এলিট হিন্দুদের ‘শাসানি’ কাজলের বোনের

‘লন্ডন-আমেরিকা এত পছন্দ হলে দেশ ছেড়ে চলে যান!’

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে তানিশা লিখেছেন— ‘তথাকথিত উচ্চশিক্ষিত ও এলিট হিন্দুদের অন্ধ বিদ্বেষ দেখে আমি সত্যি স্তব্ধ! এরা এখনও যেন পুরোপুরি ব্রিটিশ হ্যাংওভারে ভুগছে। আপনাদের যদি লন্ডন কিংবা আমেরিকা এতই পছন্দ হয়, তবে দয়া করে এই দেশ ছেড়ে চলে যান! আমাদের ছোট করার জন্য আপনাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই! হ্যাঁ, দেশে একাধিক সমস্যা অবশ্যই রয়েছে, কিন্তু সবকিছুরই একটা নির্দিষ্ট সময় লাগে। গত ১০ বছরে দেশ কতদূর এগিয়েছে, সেটাও তো একটু দেখুন!’

‘অন্ধভক্ত’ বনাম ‘উওক’ তকমা নিয়ে তোপ:

রাজনীতির উর্ধ্বে উঠে বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত দৃষ্টিভঙ্গির কথা মনে করিয়ে দিয়ে তানিশা ক্ষোভপ্রকাশ করে বলেন, আজকাল নিজেদের দেশের সরকারকে সমর্থন করলেই এক শ্রেণীর মানুষ ‘অন্ধভক্ত’ বা অশিক্ষিত তকমা দিয়ে দেয়। অথচ কেউ যদি আমেরিকা বা জার্মানির মতো বিদেশ থেকে দেশকে ধ্বংস করতে চাওয়া গোষ্ঠীকে সমর্থন করে, তবে তাদের বলা হয় ‘কুল’ কিংবা ‘উওক’!

মিডিয়ার প্রভাবে নিজের সাধারণ বুদ্ধিমত্তা হারিয়ে না ফেলার পরামর্শ দিয়ে অভিনেত্রী যোগ করেন, ‘আপনাদের মানসিকতা, চিন্তাধারা ও মনযোগ কেড়ে নেওয়ার জন্য এখন একটা বড় লড়াই চলছে। দয়া করে মিডিয়া দ্বারা এতটা প্রভাবিত হবেন না যাতে নিজের সাধারণ বিবেক ব্যবহার করতেই ভুলে যান! সবকিছুই যুক্তি ও তথ্যের ওপর নির্ভর করা উচিত, আর আইনের ওপর ভর করে চলা সমাজই একমাত্র আমাদের সুরক্ষিত রাখতে পারে।’

মাঠের বিতর্ক ও তানিশার কেরিয়ার:

এর আগে সম্প্রতি উত্তর বোম্বে সার্বজনীন দুর্গোৎসব (মুখোপাধ্যায় পরিবারের পুজো) উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আলোকচিত্রী ও সাধারণ মানুষকে শৃঙ্খলা বজায় রাখার বিশেষ অনুরোধ করতে দেখা গিয়েছিল তানিশাকে।

২০০৩ সালে ‘শশশ...’ (Sssshhh) ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তানুজার কনিষ্ঠ কন্যা তানিশা। পরবর্তীতে ‘সরকার’, ‘নীল এন নিকি’ এবং তামিল হিট ছবি ‘উন্নালে উন্নালে’-তে তাঁর অভিনয় নজর কাড়ে। তবে ২০১৩ সালে ‘বিগ বস ৭’-এর প্রথম রানার-আপ হয়ে ব্যাপকভাবে চর্চায় আসেন তিনি। কাজ করেছেন ‘খাতরোঁ কে খিলাড়ি ৭’, ‘ঝলক দিখলা জা ১১’ এবং ‘গ্যাংস অব হাসি পুর’-এ। ২০২৪ সালের ‘লাভ ইউ শঙ্কর’ ছবিতে শেষবার পর্দায় দেখা গিয়েছিল এই তারকাকে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More