সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ববি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, লম্বা চুল চোখে চশমা এবং কাঁচা পাকা দাড়িতে একেবারে নতুন লুকে দাঁড়িয়ে রয়েছেন তিনি। নিচে বড় বড় করে লেখা ববি দেওল প্রফেসর হোয়াইট নয়েজ। বোঝাই যাচ্ছে, নতুন চরিত্রের ঘোষণা করলেন তিনি।
‘অ্যানিম্যাল’ ছবির হাত ধরে শুরু হয়েছে ববি দেওলের জয়যাত্রার দ্বিতীয় পর্ব। ববি দেখিয়েছেন, সময় কখনও ফুরিয়ে যায় না। মানুষ চাইলেই আবার ঘুরে দাঁড়াতে পারে। প্রয়োজন শুধু ইচ্ছের। অভিজ্ঞতা যে মানুষকে কতটা সফলতা এনে দিতে পারে, সেটা অ্যানিমেল ছবিতে নেতিবাচক চরিত্রে ববির অভিনয় প্রমাণ করে দিয়েছে।
কাঁচা পাকা দাড়িতে প্রকাশ্যে এলেন ‘প্রফেসর’ ববি
তবে এখানেই শেষ নয়। সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজে আবারো নিজেকে প্রমাণ করেছেন তিনি। নতুনদের সঙ্গে তালে তাল মিলিয়ে রীতিমতো দর্শকদের মন কেড়ে নিয়েছেন ধর্মেন্দ্র পুত্র। এবার আবারও নতুন চমক নিয়ে হাজির ববি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ববি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, লম্বা চুল চোখে চশমা এবং কাঁচা পাকা দাড়িতে একেবারে নতুন লুকে দাঁড়িয়ে রয়েছেন তিনি। নিচে বড় বড় করে লেখা, ববি দেওল প্রফেসর হোয়াইট নয়েজ। বোঝাই যাচ্ছে, নতুন চরিত্রের ঘোষণা করলেন তিনি।
ছবিটি পোস্ট করে অভিনেতার ক্যাপশনে লেখেন, ‘পপকর্ন পপকর্ন লে আও, শো শুরু হোনে ওয়ালি হ্যায়। নিচে ছোট করে লেখা ১৯ অক্টোবর।’ এইটুকু দেখেই স্পষ্ট হয়ে যায়, নতুন ছবির নাম বা প্রথম ঝলক মুক্তি পাবে সেদিনই।
তবে সিনেমার নাম প্রকাশে না এলেও ববির এই নতুন লুক দেখে কিন্তু বেশ খুশি ভক্তরা। একদম রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন তিনি। এর আগে এরকম প্রফেসর লুকে দেখতে পাওয়া গিয়েছিল সুনীল শেট্টিকে, ‘ম্যায় হুনা’ ছবিতে। অনেকটা তেমনই দেখতে লাগছে ববিকেও।
ববি কিছু প্রকাশে না আনলেও সূত্র অনুযায়ী জানা গিয়েছে, যশরাজের নতুন গোয়েন্দা ব্রহ্মাণ্ডের ছবিতেই নাকি বড়সড়ো চমক দেবেন অভিনেতা। আলিয়া ভাটের ‘আলফা’ সিনেমায় নাকি খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববিকে, যদিও সেটা কতটা সত্যি তা আগামী ১৯ অক্টোবর জানা যাবে।