Jisshu-Dev: ‘আমি সেই ক্য়াটাগরির অভিনেতা নই যে দর্শক আমাকে দেখে পয়সা ছুঁড়বে, দেব সুপারস্টার', পুজোর লড়াই নিয়ে অকপট যিশু
Jisshu-Dev: দেশু জুটিকে নিয়ে দর্শকদের উন্মাদনার কথা অজানা নয় যিশুর। তবে ‘কনটেন্টই আসল রাজা’ সিনেমায়, এই ধারণাতে বিশ্বাসী তিনি। পুজোয় বক্স অফিসে দেব-শুভশ্রীর সঙ্গে মুখোমুখি লড়াই নিয়ে আত্মবিশ্বাসী জবাব যিশুর।
এই পুজোয় বক্স অফিসে একে অপরের মুখোমুখি হতে চলেছে টলিউডের দুই বহুচর্চিত ছবি— নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু’ এবং দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘দেশু৭’। একদিকে যেমন ‘বহুরূপী ২’-তে নতুন জুটি হিসেবে থাকছেন যিশু সেনগুপ্ত ও সোহিনী সরকার, তেমনই অন্যদিকে দেব-শুভশ্রীর আইকনিক জুটির প্রত্যাবর্তন নিয়ে দর্শকমহলে উন্মাদনার পারদ তুঙ্গে। তবে বক্স অফিসের এই মেগা ফাইটে দেব ও তাঁর ছবির সামনে দাঁড়ানো নিয়ে বিন্দুমাত্রও চাপে নেই যীশু। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের ‘সুপারস্টার’ সত্তাকে কুর্নিশ জানানোর পাশাপাশি নিজের কন্টেন্ট নিয়ে চরম আত্মবিশ্বাসের কথা শোনালেন অভিনেতা।

'কনটেন্টই কিং'
টলিউডের এই হাই-ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা এবং দেবের সঙ্গে তুলনা নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ প্রতিদিনকে যিশু খুব সহজ ও স্পষ্ট ভাষায় জানান, যেকোনো সিনেমার শেষ কথা বলে তার গল্প। অভিনেতার কথায়, ‘পুরোটাই দাঁড়িয়ে আছে কন্টেন্টের ওপর। আমার ছবি মানুষের পছন্দ হচ্ছে কি না, আর দেবের ছবি মানুষের পছন্দ হচ্ছে কি না— সেটাই আসল।’
তিনি আরও যোগ করেন যে, পর্দায় তারকাদের নিয়ে শুরুর দিকে চর্চা হলেও সিনেমা এগোলে মানুষ শুধু গল্পেই ডুবে যায়। যিশুর স্পষ্ট বক্তব্য, ‘হিরো-হিরোইনকে আমরা দেখি, কিন্তু সেটা প্রথম ৫-৭ মিনিট বা ১০ মিনিট দেখব। তার পর কিন্তু আমরা গল্পটাই দেখব।’
দেবের ‘স্টারডম’ ও ভক্তকূল নিয়ে অকপট
দেবের জনপ্রিয়তা এবং তাঁর বিশাল ‘ফ্যান বেস’ নিয়ে কথা বলতে গিয়ে কোনো রকম লুকোছাপা করেননি যিশু। দেবের মতো বাণিজ্যিক তারকার যে বিরাট আবেদন রয়েছে, তা মেনে নিয়ে যিশু রসিকতার সুরে জানান, ‘দেব পর্দায় এলে তো আমি নিজেই উদযাপনে মেতে উঠব!’
দেবের সুপারস্টারডমকে সম্মান জানিয়ে যিশু বলেন, ‘প্রথম দেবের এন্ট্রিতে আমি সিটি মারব, পয়সা ছুড়ব! কিন্তু আমার তো আর সেই দর্শকটা নেই, যারা আমাকে দেখে প্রেক্ষাগৃহে পয়সা ছুড়বে। কারণ আমি সেই ক্যাটাগরির অভিনেতা নই। হি ইজ আ সুপারস্টার! এ বিষয়ে আমি অত্যন্ত স্পষ্ট।’
যিশুর এই মন্তব্য থেকে পরিষ্কার— দেবের বিশাল অনুগামী ভিত্তি ও সুপারস্টারডমকে পূর্ণ সম্মান জানিয়েই তিনি নিজের কাজ ও কন্টেন্টের প্রতি সম্পূর্ণ ভরসা রাখছেন। পুজোয় দুই ভিন্ন ধারার ছবির এই লড়াই এখন বক্স অফিসে কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার। প্রসঙ্গত, যিশু-সোহিনী জুটির পাশাপাশি শিবপ্রসাদ-কৌশানির হিট জুটি ফিরছে এই ছবিতে।
পরিচালক দেবের প্রথম ছবির ঝলক-গানে মুগ্ধ ভক্তরা। সেই ছবিকে টেক্কা দিতে কতটা সফল হবেন যিশু-শিবপ্রসাদরা, এখন সেটাই দেখবার। তবে পুজোর লড়াই জমে ক্ষীর।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


