বিষ্ণোই গ্যাং-এর নামে এবার হুমকি মেসেজ আয়ুষ্মান খুরানাকে! কোটি কোটি টাকা তোলা দাবি, আতঙ্কের ছায়া বি-টাউনে

টাইগার শ্রফকে গুলি কাণ্ডের পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছেন তুষার কাপুর। এবার তাদের নতুন নিশানা আয়ুষ্মান খুরানা?

Published on: Nov 4, 2026, 14:37:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ভাঙিয়ে এবার হুমকি দেওয়া হলো বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা-কে। বেশ কয়েক কোটি টাকা তোলা দাবি করে অভিনেতাকে একটি অডিও বার্তা পাঠানো হয়েছে বলে মুম্বাই পুলিশ সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে তড়িঘড়ি তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

বিষ্ণোই গ্যাং-এর নামে এবার আয়ুষ্মান খুরানাকে! কোটি কোটি টাকা তোলা দাবি, আতঙ্কের ছায়া বি-টাউনে (PTI)
বিষ্ণোই গ্যাং-এর নামে এবার আয়ুষ্মান খুরানাকে! কোটি কোটি টাকা তোলা দাবি, আতঙ্কের ছায়া বি-টাউনে (PTI)

অডিও বার্তায় কোটি টাকার তোলা দাবি:

মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে আয়ুষ্মান খুরানাকে একটি ভয়েস মেসেজ পাঠায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সেই অডিও বার্তায় সোজা কোটি টাকার তোলা দাবি করা হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই সেই প্রেরকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। অতীতে অপরাধের রেকর্ড থাকা বেশ কিছু সন্দেহভাজনের গলার নম্বরের (ভয়েস স্যাম্পল) সঙ্গে এই অডিও বার্তার কণ্ঠ মিলিয়ে দেখছেন মুম্বাই পুলিশের তদন্তকারীরা।

একাধিক তারকাকে টার্গেট ও ভুয়ো কল জল্পনা:

আয়ুষ্মান খুরানার ঘটনার ঠিক একদিন আগেই অভিনেতা তুশার কাপুর-এর কাছে একটি একই রকম তোলা আদায়ের হুমকি ফোন আসে, যা পরবর্তীতে ভুয়ো কল (হক্স কল) বলে প্রাথমিক অনুমান পুলিশের।

তবে এই দুই ঘটনার পেছনে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি সত্যিই কোনো অপরাধী চক্রের কাজ নাকি বিনোদন জগতের তারকাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য কোনো ভুয়ো প্রচেষ্টা, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

বলিপাড়ায় আতঙ্কের ছায়া:

সম্প্রতি মুম্বাইতে অভিনেতা টাইগার শ্রফের আবাসন লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর থেকে বি-টাউনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তার মধ্যেই আয়ুষ্মান খুরানার কাছে এই হুমকি আসা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

উল্লেখ্য, বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত স্পাই-কমেডি ছবি ‘উড়তা তীর’। প্রথম সপ্তাহান্তেই ছবিটি ভারতে ১৯.৪৫ কোটি টাকার ব্যবসা করেছে। সেই সফলতার মাঝেই এমন ঘটনায় কপালে চিন্তার ভাঁজ অভিনেতার অনুরাগীদের।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More