‘রাজবীর বাইরে আয়, তুই এমনই স্টার! সোনামণিকে পারলে দিয়ে দাও ট্রফি এখনই’, বিগ বস বাংলার ‘পক্ষপাতিত্বে’ সরব বং গাই

রবিবার দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায় একটি স্টার দেন সোনামণি সাহাকে। ফলে এক সপ্তাহের জন্য সেফ হয়ে যান স্টার জলসার নায়িকা। আর এই পুরোটাই করেন নিজের ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে। কোনো টাস্কের উপর নির্ভর করে নয়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। 

Published on: Oct 26, 2026, 15:20:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রবিবার দাদার দরবারে থেকে বিদায় নিয়েছেন ভরত কল। শনিবার ও রবিবার এপিসোড ছিল বিতর্কে ভরপুর। বিশেষ করে দুর্নিবার, জীতু ও রাজবীরের ক্লাস নেন সৌরভ। বাদ যাননি নন্দিনীও। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বিশেষভাবে সমালোচিত হন রাজবীর ও নন্দিনী। দুজনকেই বেশ কয়েকবার লাস্ট ওয়ার্নিং দিতে দেখা যায় মহারাজকে।

সোনামণিকে নিয়ে ইনস্টাগ্রামে কী লিখলেন বং গাই।
সোনামণিকে নিয়ে ইনস্টাগ্রামে কী লিখলেন বং গাই।

এদিকে রবিবারের এপিসোডে এলিমিনেশনের সময় শেষ দুইয়ে এসেছিলেন সোনামণি ও ভরত কল। ভোট আউট হন ভরত। এদিকে, রবিবার ভরত কল আউট হওয়ার পর একটি বিশেষ ক্ষমতা দেন সৌরভ সোনামণিকে। তাঁকে একটি স্টার উপহার দেন। যাতে চলতি সপ্তাহে কেউ তাঁকে নমিনেট করতে পারবে না।

আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদ শুরু করেছেন। স্টার জলসাকে একহাত নিতে শুরু করেছেন সোনামণিকে ‘পক্ষপাতিত্ব’ করার। এমনকী পোস্ট এসেছে বাংলার সবচেয়ে চর্চিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বং গাইয়ের থেকেও।

বং গাই কিরণ ইনস্টাগ্রাম স্টোরিতে সোনামণির ছবি শেয়ার করে লিখলেন, ‘বাংলা বিগ বস চরম বায়াসড। দেখা বন্ধ করে দিয়েছি। রাজবীর বাইরে আয়, তুই এমনই স্টার। সোনামণিকে পারলে দিয়ে দাও ট্রফি এখনই, এই নাটক করার চেয়ে ভালো। তোমাদের স্টার জলসার লোকেদের কোলে তুলে নাচো।’

কিরণের ইনস্টাগ্রাম স্টোরি।
কিরণের ইনস্টাগ্রাম স্টোরি।

সোমবারের এপিসোড বিগ বসে আরও বড় চমক অপেক্ষা করে আছে। প্রোমোতে দেখা গিয়েছে যে, বিগ বস ঘরের বর্তমান ক্যাপ্টেন মনামীকে বিশেষ ক্ষমতা দেন। ৫ জনকে বেছে নিতে বলেন যাদের হাতে থাকবে নমিনেশনের পাওয়ার। মনামী কোন পাঁচজনকে বেছে নিয়েছেন তা স্পষ্ট না হলেও, কনফেশন রুমে সোনামণিকে বসে থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ সোনামণি যে শুধু চলতি সপ্তাহের জন্য সেফ তা-ই নয়, তাঁর হাতে ক্ষমতা রয়েছে কোনো বিশেষ এক সদস্যকে নমিনেট করার।

সোনামণি সাহা স্টার জলসায় বেশ কয়েকটি জনপ্রিয় মেগা সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে মোহর, এক্কা দোক্কা, শুভ বিবাহ। ২০১৮ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেবী চৌধুরাণী’-তে 'প্রফুল্ল' বা 'দেবী চৌধুরাণী' চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় তাঁর অভিষেক ঘটে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More