Kiran-Antara: বহু দিনের প্রেম, আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে বিয়েটা কবে? জানালেন বং গাই কিরণ
রবিবার রাতে কলকাতায় কনটেন্ট ক্রিয়েটারদের নিয়ে হওয়া এক অ্য়াওয়ার্ড শো-তে ভাগ নিয়েছিলেন কিরণ দত্ত আর অন্তরা মজুমদার। দুজনেই বেশ লম্বা সময় ধরে প্রেম করছেন। বিয়েটা কবে?
বাংলার প্রথম সারির কনটেন্ট ক্রিয়েটারদের মধ্যে অন্যতম হলেন বং গাই অর্থাৎ কিরণ দত্ত। বলাই বাহুল্য তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সঙ্গে চর্চায় থাকেন তাঁর প্রেমিকা, অন্তরা মজুমদারও। যিনি নিজেও একজন কনটেন্ট ক্রিয়েটার, আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই নামেই বেশি জনপ্রিয়। অন্তরা ও কিরণ তাঁদের প্রেম সম্পর্ক নিয়ে বরাবরই বেশ খোলামেলা।

রবিবার রাতে কলকাতায় কনটেন্ট ক্রিয়েটারদের নিয়ে হওয়া এক অ্য়াওয়ার্ড শো-তে ভাগ নিয়েছিলেন কিরণ আর অন্তরা। আর সেখানে পাপারাজ্জিদের মুখোমুখিও হন তাঁরা। কিরণ পরেছিলেন নীল রঙের শার্ট আর বেইজ রঙের ম্যান্ট। আর অন্তরাকে দেখা গেল ন্যুড রঙে। সঙ্গে মোটা কালো ফ্রেমের চশমা।
ফোটোর জন্য পোজ দেওয়ার পর দুজনে যখন চলে যাচ্ছেন, তখন এক পাপারাজ্জো তাঁর কাছে প্রশ্ন রাখেন, ‘দাদা কবে বিয়ে করছ?’ আর তাতে কিরণের জবাব, ‘এই যে এই বছর…’! তারপরই অন্য দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘আরে কী খবর…’! তবে মুখের হাসিই স্পষ্ট করে পুরোটাই মজার ছলে, স্বভাবসিদ্ধ ঢঙে হালকা মস্করা।
একসঙ্গে বিদেশ ভ্রমণ থেকে পারিবারিক অনুষ্ঠান, বন্ধুদের সঙ্গেআড্ডা বা দুর্গাপুজো, প্রায় সবকিছুতেই দুজনকে দেখা যায় একসঙ্গে। শুধু তাই নয়, কিরণের মা-বাবার কাছে অন্তরা এখন তাঁদের ঘরের মেয়ে হয়ে গিয়েছেন।
গত বছর কিরণের জন্মদিনে অন্তরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘নিজের জীবনকে খুশি শুধু নিজেরাই করতে পারি আমরা...তবুও অন্যের ওপর চাপিয়ে রাখি সেই খুশি থাকার ভার! আজ থেকে দু’জনে নিজেদের খুশি নিয়ে সবার আগে ভাবব... এটাই অঙ্গীকার… তবে তুমি যে নিজেই অন্যের খুশিতে সুখী হওয়া মানুষ… তাই আরও চাই এই পৃথিবীর সব সুখ সব আনন্দ তোমার জীবনে আসুক... তুমি সুস্থ থাকো এবং নিজের পছন্দের কাজে থাকো সবসময় এই প্রার্থনা করি… এভাবেই ভালোবাসা ছড়িয়ে থাকুক আমাদের জীবন গলির আনাচে কানাচে... তুমি প্রস্ফুটিত হও… মেঘ জমাই, বৃষ্টি ঝরাই রোদ্দুর মাখাই আমি এই ভালোবাসার গাছে…’
শুধু বাংলা নয়, গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গিয়েছে কিরণ দত্তের কাজ। আলিয়া ভাট-বরুণ ধাওয়ানের মতো বলিউডের তারকারাও তাঁর সাফল্যকে কদর করেন। রোস্টিং ভিডিয়ো থেকে শুরু করে সিনেমার রিভিউর মতো মজার কন্টেন্ট যেমন বানিয়েছেন, তেমনি আরজি কর আন্দোলনের সময় প্রতিবাদ করেছেন স্পষ্ট সুরে। তৎকালীন শাসক দলের সঙ্গে জড়িত লোকজনের বহু চোখ রাঙানিতেও ভয় পেয়ে পিছিয়ে আসেননি।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


