বনির পায়ে হাত দিয়ে প্রণাম ভক্তের! ‘মোস্ট লিডিং হিরো নিজেও জানত না ওর ফ্যান আছে’, ভাইরাল ভিডিয়ো নিয়ে হাসাহাসি নেটপাড়ার

বনির একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গেল যে, এক ভক্ত এগিয়ে এসে অভিনেতার পায়ে হাত দিয়ে প্রণাম করে। টি-শার্টে অটোগ্রাফও নেয়। আর তা নিয়েই চলছে ট্রোল। 

Published on: Sep 22, 2026, 12:32:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায় যে, মালদায় একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। আর সেখানে তাঁকে দেখে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। ছুটে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে কয়েকজন। এক মহিলা ভক্ত নিজের হাতে করে একটি টি-শার্টও নিয়ে এসেছিলেন। যাতে অটোগ্রাফও দেন বনি। পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার হতেই ভাইরাল। তবে দেখা গেল, এই পোস্টে এসে অভিনেতাকেই ট্রোলে ভরিয়েছে নেটপাড়া।

বনি সেনগুপ্ত।
বনি সেনগুপ্ত।

এক নেটিজেন মন্তব্য করলেন, ‘এটা দেখে শাহরুখ খান স্টেজ এর নিচে দাঁড়িয়ে কাঁদছে’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘বনিও চমকে গেছে। ভাবছে ওর-ও ফ্যান আছে’! অন্যজন একই সুরে লিখলেন, ‘আমার মনে হয় বনি আজকের আগে জানত না ওর ফ্যান আছে।’ চতুর্থজনের মন্তব্য, ‘বনি ভাবছে --- আমাকে আবার কে প্রণাম ঠুকতে চলে এলো রে ভাই !!!’ পঞ্চমজন লেখেন, ‘এটা দেখে আমি হাসতে হাসতে শেষ।’

প্রসঙ্গত, বছরখানেক আগে নিজেকে টলিপাড়ার ‘লিডিং হিরো’ বলে আখ্যা দিয়ে ট্রোলের মুখে পড়েছিলেন বনি। এমনকী, এখনো হামেশাই এই নিয়ে খোঁচা দেওয়া হয় তাঁকে। ২০২৩ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় অভিনেতা বনি সেনগুপ্তের। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ লাখ টাকা বনির অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার খবর সামনে আসে। সেই টাকা দিয়ে আবার একটা বিলাসবহুল গাড়িও কিনেছিলেন অভিনেতা। আর তা নিয়ে যখন সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন আসে, তখন বনির জবাব ছিল, ‘আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। সিনেমা করতে এরকমই চার্জ করি।’ অর্থাৎ, একটি সিনেমার পারিশ্রমিক হিসেবে ওই টাকাটা নিয়েছিলেন বলে বনি দাবি করেছিলেন। তারপর থেকেই তাঁকে নিয়ে ট্রোল করলেই এই ‘লিডিং মোস্ট হিরো’ কথাটি ব্যবহার করেন।

২০১৪ সালে পরিচালক রাজ চক্রবর্তীর 'বরবাদ' সিনেমার মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক ঘটে বনির। পরবর্তীতে তিনি 'পারব না আমি ছাড়তে তোকে' (২০১৫), 'জিও পাগলা' (২০১৭), 'গার্লফ্রেন্ড' (২০১৮) এবং 'লাভ স্টোরি' (২০২০)-র মতো বানিজ্যিক ছবিতে করেছেন কাজ। ডাক্তার বক্সী সিনেমায় একদম অন্য ধারার চরিত্রে দেখা গিয়েছিল বনিকে। তবে, টলিপড়ায় বহুবছর কোনো বড় ব্রেক তাঁর নেই বললেই চলে। বনি সেনগুপ্তের আগামী বাংলা ছবি হলো 'C/O A Journey', যা চলতি বছরের ২৫ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More