Drishyam 3 BO Day 1: বক্স অফিসে অজয় দেবগনের ইতিহাস! ১ম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটির দরজায় ‘দৃশ্যম ৩’, হার মানল

শেষবার বিজয় সালগাঁওকার রূপে পর্দায় ফিরলেন অজয় দেবগণ। আর বিশ্বজুড়ে দর্শক থেকে সমালোচক প্রশংসায় ভরিয়ে দিচ্ছে টিম দৃশ্যম ৩-কে। প্রথম দিন কত আয় করল ছবি?

Published on: Oct 3, 2026, 11:31:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গান্ধী জয়ন্তীর শুভক্ষণে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে সুনামির মতো ঝড় তুলেছে অজয় দেবগন (Ajay Devgn) অভিনীত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ (Drishyam 3: The Conclusion)। সমালোচক থেকে সাধারণ দর্শক— সর্বত্র ইতিবাচক প্রতিক্রিয়ার জোয়ারে ভেসে প্রথম দিনেই নিজের ক্যারিয়ারের সর্বকালের সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছেন অজয় দেবগন।

বক্স অফিসে অজয় দেবগনের ইতিহাস! ১ম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটির দরজায় ‘দৃশ্যম ৩’
বক্স অফিসে অজয় দেবগনের ইতিহাস! ১ম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটির দরজায় ‘দৃশ্যম ৩’

আন্তর্জাতিক বাজারে শতকোটির ক্লাব স্পর্শ করতে অল্পের জন্য মিস করলেও, বিশ্বজুড়ে ছবিটির প্রথম দিনের আয় গিয়ে পৌঁছেছে এক বিশাল অঙ্কে।

দেশীয় বক্স অফিসে আয়ের রেকর্ড

ভারতের বাজারে অগ্রিম বুকিং খোলার পর থেকেই ‘দৃশ্যম ৩’ নিয়ে বিপুল উন্মাদনা দেখা যায়, যেখানে অ্যাডভান্স বুকিংই ৫০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছিল।

ভারতে প্রথম দিনের আয়: মুক্তির প্রথম দিনে ভারতে এই ছবির আয়ের পরিমাণ ৬৬.৭৫ কোটি টাকা (গ্রস ৮০.১০ কোটি টাকা)।

হিন্দি সিনেমার ইতিহাসে স্থান: হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ের নিরিখে এটি তৃতীয় সর্বোচ্চ ওপেনিং, যা কেবল ‘ধুরন্ধর ২’ এবং ‘জওয়ান’-এর পেছনে রয়েছে। এর মাধ্যমে ‘সিংঘম এগেইন’-এর (৪৩.৭০ কোটি) রেকর্ড ভেঙে এটি অজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনারে পরিণত হলো।

বিশ্বজুড়ে ৯৫ কোটির ধামাকা

ভারতের বাইরে আন্তর্জাতিক বাজারেও অজয় দেবগনের অন্য যেকোনো সিনেমার তুলনায় ‘দৃশ্যম ৩’ দুর্দান্ত পারফর্ম করেছে। প্রথম দিনে ওভারসিজ মার্কেট থেকে ১৫ লক্ষ মার্কিন ডলারের বেশি আয় তুলে নিয়েছে ছবিটি।

এর ফলে বিশ্বজুড়ে প্রথম দিনের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ কোটি টাকা। প্রথম দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকতে না পারলেও এটি বলিউড ইতিহাসের ষষ্ঠ বৃহত্তম বিশ্বব্যাপী ওপেনিং হিসেবে জায়গা করে নিয়েছে।

টেক্কা দিল প্যান-ইন্ডিয়া মেগাবাজেট ছবিগুলোকে

‘দৃশ্যম ৩’-এর প্রথম দিনের ৯৫ কোটি টাকার গ্রস কালেকশন বেশ কয়েকটি প্যান-ইন্ডিয়া বড় বাজেটের ব্লকব্লাস্টার সিনেমার উদ্বোধনী আয়কে পেছনে ফেলে দিয়েছে।

রজনীকান্তের ‘জেলার’ (৯১ কোটি)

রাম চরণের ‘পেড্ডি’ (৯৪ কোটি)

সলমন খানের ‘টাইগার ৩’ (৯৩ কোটি)

ঋষভ শেঠির ‘কান্তারা চ্যাপ্টার ১’ (৮৮ কোটি)

বিজয় সালগাঁওকরের শেষ অধ্যায়

অভিষেক পাঠক রচিত ও পরিচালিত এই থ্রিলারে ‘বিজয় সালগাঁওকর’ চরিত্রে পুনরায় ফিরেছেন অজয় দেবগন। সাথে রয়েছেন তাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ইশিতা দত্ত ও কমলেশ সশবন্ত। এ ছাড়া নতুন সংযোজন হিসেবে দেখা গেছে জয়দীপ অহলাওয়াত, প্রকাশ রাজ এবং সৌরভ শুক্লাকে। ফ্র্যাঞ্চাইজির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারিখ ২ অক্টোবরকেই বেছে নেওয়া হয়েছিল ছবিটির মুক্তির জন্য।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More