মেয়ের বয়স সবে ১, ফের মা হচ্ছেন কিয়ারা! সাধের কেক ঘিরে শোরগোল, এবার ছেলে নাকি মেয়ে আসছে?

কিয়ারা আডভানির বেবি শাওয়ার কেক ঘিরে নেটপাড়ায় আলোচনা তুঙ্গে। মেয়ের কোলে কি ছেলে হবে নায়িকার? নাকি ফের মা লক্ষ্মী আসছেন সিদ্ধার্থ-কিয়ারার ঘরে? 

Published on: Nov 17, 2026, 19:30:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউডের অন্যতম মিষ্টি তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি-র সংসারে খুব শীঘ্রই আসতে চলেছে নতুন সদস্য। মেয়ে সারাহা-র পর দ্বিতীয়বার মা হতে চলেছেন কিয়ারা। সম্প্রতি ঘরোয়া আয়োজনে নিজের সাধভক্ষণ বা ‘বেবি শাওয়ার’ (Baby Shower) উদযাপন করলেন অভিনেত্রী।

মেয়ের বয়স সবে ১, ফের মা হচ্ছেন কিয়ারা! সাধের কেক ঘিরে শোরগোল, এবার কি ছেলে আসছে?
মেয়ের বয়স সবে ১, ফের মা হচ্ছেন কিয়ারা! সাধের কেক ঘিরে শোরগোল, এবার কি ছেলে আসছে?

ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উদযাপনের একটি বিশেষ কেকের ছবি শেয়ার করেছেন কিয়ারা, আর যাঁরা কেকটি তৈরি করেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন। ছবিতে কিয়ারা নিজে না থাকলেও, ওই কেকের নকশা দেখেই হবু সন্তানের লিঙ্গ নিয়ে রীতিমতো গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছেন অনুরাগীরা!

কেকের নীল-বেগুনি নাকি গোলাপি ফুল— কীসের ইঙ্গিত দিল?

সিদ্ধার্থের সঙ্গে কেক কাটার সেই বিশেষ মুহূর্তের কেকের ছবিটি ইতিমধ্যেই কিয়ারার ফ্যান পেজ এবং পাপারাৎজিদের অ্যাকাউন্টে ভাইরাল। কেকটিতে মূলত নীল (Blue) এবং বেগুনি (Purple) রঙের প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে, তবে সেই ফুলগুলোর মাঝেই একটি গোলাপি (Pink) রঙের ফুলও স্পষ্ট দেখা যাচ্ছে। আর এতেই দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা:

ছেলের জল্পনা: একদল অনুরাগীর মতে, কেকটিতে নীল রঙের ফুলের আধিক্য সবচেয়ে বেশি, যা সাধারণত পুত্রসন্তানের ইঙ্গিত দেয়। তাই তাঁদের ধারণা, সিদ্ধার্থ-কিয়ারার কোলে এবার ছেলে আসতে চলেছে।

অন্যদিকে, আরেক দলের নজর কেড়েছে ওই একটিমাত্র গোলাপি ফুল। তাঁদের প্রশ্ন— নীল ও বেগুনি ফুলের ভিড়ে ওই গোলাপি ফুলটি কি তবে দ্বিতীয়বার কন্যাসন্তান আসারই পূর্বাভাস?

যদিও বহু অনুরাগীই মন্তব্য করেছেন যে, ছেলে হোক বা মেয়ে— মা ও সন্তান সুস্থ থাকুক, সেটাই সবচেয়ে বড় কথা। ভারতে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণরূপে বেআইনি। তবে আমেরিকা-সহ প্রথম বিশ্বের একাধিক দেশে এটি আইনসিদ্ধ। এবার সেখানে দম্পতিরা জেন্ডার রিভেল পার্টিও করেন সাড়ম্বরে।

kiaকিয়ারার বেবি শাওয়ার কেক
kiaকিয়ারার বেবি শাওয়ার কেক

২০২৭-এর শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন কিয়ারা?

কিছুদিন আগেই মেয়ে সারাহাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার বাবা-মা হতে চলার সুখবর ভাগ করে নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সম্প্রতি করণ জোহরের শোয়ে এসেও হবু সন্তানকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে উল্লেখ করেছিলেন এই তারকা দম্পতি।

বর্তমানে কাজ থেকে বিরতি নিয়ে ‘বেবিমুন’ পিরিয়ড এবং মেয়ে সারাহার সঙ্গে সময় কাটাচ্ছেন কিয়ারা। অন্যদিকে, অন্তঃসত্ত্বা স্ত্রীর সবরকম খেয়াল রাখছেন সিদ্ধার্থও। সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন কিয়ারা।

সিদ্ধার্থ ও কিয়ারার পেশাদার জীবন:

কাজের ফ্রন্টে কিয়ারা আডবানিকে শেষবার দেখা গিয়েছিল দক্ষিণী তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ (Toxic) ছবিতে এবং তার আগে ‘ওয়ার ২’ (War 2)-তে। দুটি ছবিতেই কিয়ারার অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসে ছবিগুলো সেভাবে সাফল্য পায়নি। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রাকে সম্প্রতি ‘দ্য ওয়ান’ (The One) ছবিতে দারুণ পছন্দ করেছেন দর্শকরা, এমনকি ইতিমধ্যেই ‘দ্য ওয়ান ২’-এর ঘোষণাও হয়ে গিয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More