Azmeri Haque Badhan: ইতালিতে বাঁধনের উপর পচা ডিম হামলা, 'জুলাই জঙ্গি' কটাক্ষ করে শারীরিক হেনস্থা, কাঠগড়ায় আওয়ামি লিগ

Azmeri Haque Badhan: ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী উপলক্ষে ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পৌঁছেছেন সৃৃজিতের রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি- নায়িকা। সেখানেই আজমেরি হক বাঁধনের উপর হামলা।

Published on: Sep 8, 2026, 16:31:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইতালির ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে চরম অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক পরিস্থিতির মুখে পড়লেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালি সফরকালে একদল প্রবাসী প্রৌঢ় ও যুবকের হাতে তিনি শারীরিক লাঞ্ছনা, হেনস্তা এবং শারীরিক আক্রমণের শিকার হয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই গভীর রাতে ফেসবুক লাইভে এসে চোখের জলে নিজের ওপর ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

ইতালিতে বাঁধনের উপর পচা ডিম হামলা, 'জুলাই জঙ্গি' কটাক্ষ করে শারীরিক হেনস্থা
ইতালিতে বাঁধনের উপর পচা ডিম হামলা, 'জুলাই জঙ্গি' কটাক্ষ করে শারীরিক হেনস্থা

কী ঘটেছিল ভেনিসে?

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী উপলক্ষে ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতালির মেস্ত্রে (Mestre) এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান করছিলেন বাঁধন। সোমবার রাতে নিজের ভাইয়ের পরিবার ও ছোট ভাইপোকে নিয়ে স্থানীয় একটি পার্কে ঘুরতে যান তিনি।

অভিনেত্রীর অভিযোগ, সেই সময় একদল প্রবাসী বাংলাদেশী আচমকা তাঁর ওপর হামলা চালায়। তারা বাঁধনের দিকে পচা ডিম, জল ও কোল্ড ড্রিঙ্কস ছুড়ে মারে। বাধা দিতে গেলে তাঁর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয় এবং তাঁর কানের পাশে সজোরে আঘাত করা হয়। এমনকি তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় এবং এ ঘটনায় তাঁর সাথে থাকা ছোট শিশুটি ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে।

আক্রমণের নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা নিজেদের ‘আওয়ামী লীগ’ ও ‘ছাত্রলীগ’-এর কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলে পরিচয় দিয়ে স্লোগান দিচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে প্রকাশ্যে আন্দোলন ও সমর্থন জানানোর কারণেই তাঁকে লক্ষ্য করে এই আক্রমণ বলে অভিযোগ তুলেছেন বাঁধন।

হেনস্তাকারীরা তাঁকে ‘জুলাই জঙ্গি’ বা ‘জুলাই যোদ্ধা’ বলে গালিগালাজ করে এবং জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেয়। ঘটনার সময় ভিডিও রেকর্ড ও লাইভ পোস্ট করেও তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হয়।

‘আমাকে দমানো এত সহজ নয়’: কড়া জবাব বাঁধনের

ফেসবুক লাইভে এসে কান্নাভেজা গলায় বাঁধন নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজকে সারাবিশ্বের মানুষকে দেখালেন যে, দেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে কীভাবে বিদেশের মাটিতে হেনস্তা করা হলো। আমার মনে হয়েছিল, সেদিন ওরা হয়তো আমাকে মেরেই ফেলবে!’

ইতিমধ্যেই এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে ইতালির স্থানীয় পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। বিদেশের মাটিতে একজন শিল্পীর ওপর এমন আক্রমণের ঘটনা ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ধিক্কার ও সমালোচনার ঝড় উঠেছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More