Subhashree-Dev: ‘পৃথিবীতে আমার বিকল্প…’, দেবের বায়োপিকে শুভশ্রীর চরিত্র কে করবে? প্রাক্তন প্রেমিকের সামনেই অকপট রাজ ঘরণী

Subhashree-Dev: ‘দেব পারবে আমার আরেকটা বিকল্প খুঁজতে?’ প্রাক্তনের পাশে বসে বড় মন্তব্য শুভশ্রীর। 

Published on: Jul 8, 2026, 17:54:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এক সময় টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটি ছিল দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রুপোলি পর্দার প্রেম বাস্তবেও গড়িয়েছিল, যদিও সময়ের নিয়মে সেই সম্পর্ক টেকেনি। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সাথে সুখে সংসার করছেন, দুই সন্তান নিয়ে সুখী গৃহকোণ তাঁদের। এবং দেব জড়িয়ে রয়েছেন রুক্মিণী মৈত্রের সাথে। তবে ব্যক্তিগত অতীতকে সরিয়ে রেখে পেশাদারিত্বের খাতিরে এই হিট জুটি আবারও বড় পর্দায় একজোট হয়েছেন।

‘পৃথিবীকে আমার…’, দেবের বায়োপিকে শুভশ্রীর চরিত্র কে করবে? অকপট রাজ ঘরণী
‘পৃথিবীকে আমার…’, দেবের বায়োপিকে শুভশ্রীর চরিত্র কে করবে? অকপট রাজ ঘরণী

আসন্ন পুজোয় এই জুটি উপহার দিতে চলেছেন তাঁদের নতুন ছবি ‘দেশু৭’ (ওয়ার্কিং টাইটেল)। উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর ধরে বাক্সবন্দি থাকার পর গত বছর মুক্তি পেয়েছিল দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ধুমকেতু, যা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। আর সেই ছবিরই এক প্রোমোশনাল ইভেন্টের ভিডিয়ো নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যালে। দেবের বায়োপিক এবং শুভশ্রীর চরিত্র নিয়ে এক মজাদার অথচ অকপট মন্তব্য শোনা গেল রাজ-ঘরণীর মুখে।

‘আমার আরেকটা অপশন খুঁজে দেখাতে পারবি?’

ছবির প্রচার অনুষ্ঠানে সঞ্চালক আচমকাই শুভশ্রীকে একটি গুগলি প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি জিজ্ঞাসা করেন, ‘ভবিষ্যতে যদি কখনও দেবদার বায়োপিক তৈরি হয়, তাহলে সেখানে তোমার (শুভশ্রী) রোলটা কোন অভিনেত্রী করবেন বলে তোমার মনে হয়?’

প্রশ্নটি শোনামাত্রই একটুও সময় নষ্ট না করে নিজের চেনা আত্মবিশ্বাসের সাথে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোজাসুজি উত্তর দেন শুভশ্রী। সঞ্চালককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই পৃথিবীতে আমার আরেকটা অপশন (বিকল্প) খুঁজে দেখাতে পারবি? তুই তো ছাড়, ও (দেব)-কে জিজ্ঞেস কর, ও পারবে কিনা ওঁর বায়োপিকে আমার চরিত্রের জন্য অন্য কাউকে খুঁজতে!’

শুভশ্রীর কথায় সায় দিলেন খোদ দেব-ও

শুভশ্রীর এই চড়া ও আত্মবিশ্বাসী জবাব শুনে পাশে বসে থাকা সুপারস্টার দেবও আর চুপ থাকতে পারেননি। তিনি হাসিমুখে শুভশ্রীর এই মন্তব্যের সাথে সহমত পোষণ করেন। দেব মঞ্চেই অকপটে মেনে নিয়ে বলেন, ‘একদম। শুভশ্রীর রোলটা শুভশ্রীর নিজেরই করা উচিত।’

অতীত ভুলে বক্স অফিসে রাজত্ব ‘চ্যালেঞ্জ’ জুটির

‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ বা ‘খোকাবাবু’-র মতো একের পর এক অল-টাইম ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া এই জুটির বাস্তব জীবনের প্রেম ভাঙার পর অনেকেই ভেবেছিলেন এদের আর একসঙ্গে দেখা যাবে না। কিন্তু সব জল্পনা উড়িয়ে ‘ধূমকেতু’ ছবির হাত ধরে তাঁরা পর্দায় ফের ম্যাজিক তৈরি করেছেন। ইভেন্টের এই মিষ্টি ও খোলামেলা কথোপকথন প্রমাণ করে দেয় যে, অতীত যাই হোক না কেন, একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বের জায়গাটা আজও কতটা মজবুত।

তাই তো দেশু৭-এর জন্য় ফের জুটিতে দেব-শুভশ্রী। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন দেব। পুজোয় মুক্তি পাবে এই ছবি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More