Guess Who: গায়ককে ডিভোর্স, এখন নায়কের ঘরণী! বাবার কোলে থাকা এই খুদে সদ্য মা হয়েছেন, বলুন তো কে?
একসময় প্রায় পাঁচ বছর সংসার করেছেন টলিপাড়ারই এক নামি গায়কের সঙ্গে। তবে ভেঙে যায় সেই বিয়ে। এরপর টলিউডেরই এক নায়কের সঙ্গে বেঁধেছেন ঘর। আর এখন তাঁরা এক ছেলের মা-বাবা।
বাবার কোলে চেপে আছে এই যে খুদে, সে কিন্তু এখন এক ছেলের মা! আর ছেলের বয়স মাত্র ৭ মাস। এক্কেবারে কিউটের ডিব্বা। বিনোদন জগতের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত হলেও, নিজের কর্মজগত হল এনজিও। সঙ্গে খুব ভালো গান গাইতে পারেন। একসময় প্রায় পাঁচ বছর সংসার করেছেন টলিপাড়ারই এক নামি গায়কের সঙ্গে। তবে ভেঙে যায় সেই বিয়ে। এরপর টলিউডেরই এক নায়কের সঙ্গে বেঁধেছেন ঘর। আর সেই বিয়ে থেকেই জন্ম দিয়েছেন পুত্র সন্তানের।

বুঝতে পারলেন কি কার কথা হচ্ছে? খুদে বয়সের এই ছবিটি পিয়া চক্রবর্তীর। বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিন ছবিখানা তিনি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান তাঁর বাবা। পিয়া দীর্ঘদিন ধরে সমাজকর্মী হিসেবে কাজ করছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য সরব হতে দেখা যায় তাঁকে। সঙ্গে ভীষণ সুন্দর গান করেন। পিয়ার আরেক পরিচয় নিঃসন্দেহে তিনি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী।
অনুপম রায়ের সঙ্গে ৫ বছরের বৈবাহিক জীবন ছিল পিয়ার। যা ভাঙে ২০২১ সালে। মিউচুয়াল ডিভোর্সে আলাদা হন তাঁরা। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে আইনি কাগজে সইসাবুদ করে বিয়ে করেন পিয়া ও পরমব্রত। সরাসরি গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত না হলেও, অনুপম আর পরমব্রতর কারণেই ফিল্মি পার্টিতে দেখা যেত তাঁকে। সিনেমার জগতের মানুষদের সঙ্গেও ওঠাবসা। সোশ্যাল মিডিয়াতেও ফলোয়ার্স নেহাত কম নয়।
২০২৫ সালের জুন মাসে জন্ম হয় পরমব্রত ও পিয়ার প্রথম সন্তানের। ছেলে নডির ছবি যখনই দেন এই দম্পতি সোশ্যাল মিডিয়ায়, তা কেড়ে নেয় নেটপাড়ার মন। যদিও নডিবাবুর একটা খুব সুন্দর ‘ভালো নাম’ও রয়েছে। ছেলের নাম রেখেছেন দম্পতি নিষাদ। যার অর্থ হল, এমন কেউ যাকে দুঃখ স্পর্শ করতে পারে না। সঙ্গে সংগীতের সপ্তম সুরকেও নিষাদ বলা হয়। আর নডি নামটি রেখেছেন পিয়া, আর পরমব্রত ডাকেন ‘জুনিয়র’ বলে।
২০২৪ সালের ভ্যালেন্টাইন্স ডে-র পরপরই ঘোষণা করেন প্রেগন্যান্সির। যদিও পরমব্রত আর পিয়া বিয়ের পরপরই দুই পোষ্যের দায়িত্ব নিয়েছিলেন। তাঁদের সংসারে আরও আছে সারমেয় বাঘা আর বিল্লিরানি নীনা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











